News Flash

  • Home
  • Uncategorized
  • ফের জনসভায় এনআরসি-কে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

ফের জনসভায় এনআরসি-কে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৩ নভেম্বর (হি. স.) : কেন এনআরসি লাগু হলে মানুষকে বাংলা ছেড়ে চলে যেতে হবে? সোমবার বাঁকুড়ার খাতড়া থেকে কেন্দ্রের সরকারকে এই প্রশ্ন করে তীব্র বাক্যবাণে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


গত মার্চ মাসে করোনার প্রকোপের আগে পর্যন্ত এনআরসি নিয়ে দেশের নানা জায়গায় উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছিল। এনিয়ে কেন্দ্রবিরোধী বিভিন্ন দলের মত সরব হয় তৃণমূলও। লকডাউন শুরুর পর থেকে এনআরসি-র বিতর্ক ধামাচাপা পড়ে। সোমবার প্রকাশ্য জনসভায় ফের প্রসঙ্গটি তোলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে একের পর এক মামলা নিয়েও ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আর সেই সব মামলার পিছনে বাম-বিজেপির ভূমিকার কথাও তুলে ধরেন।

এনআরসি থেকে শুরু করে অত্যাবশকীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আইনের সংশোধন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাবে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে বললেন, কেন্দ্র কীভাবে তাঁদের ভাতে মারার ব্যবস্থা করেছে। কেন অত্যাবশকীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য আইনের সংশোধন আইন লাগু হলে আর কয়েক মাস পরে মানুষকে না খেতে পেয়ে মরতে হবে।

আগামী বছর থেকে রাজ্য সরকার বিরসা মুন্ডার জন্মদিবসেও সরকারি ছুটির ঘোষণা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের জন্মদিনে রাজ্যে ছুটি রয়েছে, নেতাজীর জন্মদিনে ছুটি রয়েছে, আম্বেদকরের জন্মদিনে রয়েছে, গুরু নানকের জন্মদিনে ছুটি হয়, ইদের ছুটি হয়, করণ পুজোর ছুটি হয়, দুর্গা পুজোয় ছুটি থাকে, এবার থেকে বিরসা মুন্ডার জন্মদিনেও রাজ্যে থাকবে সরকারি ছুটি৷’ মুখ্যমন্ত্রীর এই ঘোষণা এদিন হাততালি দিয়ে ধামসা মাদল বাজিয়ে স্বাগত জানান আদিবাসী সমাজের মানুষেরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top