News Flash

  • Home
  • Uncategorized
  • আমতলী ও এডি নগরে দুই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

আমতলী ও এডি নগরে দুই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর৷৷ আমতলী থানা এলাকার কাঞ্চনমালা এবং অরুন্ধতী নগর থানা এলাকার শান্তি কালীবাড়ি এলাকায় দুটি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷সংবাদ সূত্রে জানা গেছে আমতলী থানা এলাকার কাঞ্চনমালা এলাকার জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত যুবকের নাম হেমন্ত সরকার৷ বাড়ি কাঞ্চনমালা এলাকাতেই৷


হেমন্ত সরকার নামে অভিযোগ এর মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবক এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত ছিল৷ এটি আত্মহত্যা নাকি তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে তা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে আমতলী থানার পুলিশ জানিয়েছে৷

এদিকে অরুন্ধতী নগর থানা এলাকার শান্তি কালী বাড়ি এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত ব্যক্তির নাম সুজিত দত্ত৷ কেন ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া স্থিত মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ফাঁসিতে সুজিত দত্ত নামে ওই ব্যক্তির মৃত্যুর সংবাদে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ উভয় ক্ষেত্রে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top