News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৪৪০৫৯
Image

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৪৪০৫৯

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি. স.): ভারতে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৪৪ হাজার ০৫৯। নিহত ৫১১ বলে সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দেশজুড়ে বেড়ে দাঁড়িয়েছে ৯১ লক্ষ ৩৯ হাজার ৮৬৬। এরমধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪৩ হাজার ৪৮৬। সুস্থ হয়ে উঠেছে ৮৫ লক্ষ ৬২ হাজার ৬৪১। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৭৩৮। আশার কথা এই যে টানা ১৬ দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে অবস্থান করছে। গত ৭ নভেম্বর দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছিল।


করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৭৮। তালিকায় দুই এবং তিন নম্বর স্থানে রয়েছে কেরল এবং দিল্লি। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬৬ হাজার ৯৮২ ও ৩৯ হাজার ৭৪১। ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর এর তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত গোটা দেশজুড়ে করোনা পরীক্ষা করা হয়েছে ১৩ কোটি ২৫ লক্ষ ৮২ হাজার ৭৩০। শুধুমাত্র ২২ নভেম্বর গোটা দেশজুড়ে করোনা পরীক্ষা করা হয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৫৯৬। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং পঞ্জাবে করোনা মোকাবিলা করার জন্য উচ্চপর্যায়ে কেন্দ্রীয় দল পাঠানো হবে। এই তিন রাজ্যে ক্রমাগত নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top