News Flash

  • Home
  • Uncategorized
  • ধৃত আসামীকে ছাড়িয়ে নিতে মধুপুর থানা ঘেরাও মহিলাদের
Image

ধৃত আসামীকে ছাড়িয়ে নিতে মধুপুর থানা ঘেরাও মহিলাদের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ নভেম্বর৷৷ শনিবার সকালে মধুপুর থানার গাড়ি ভাঙচুর করায় অসহায় যুবককে গ্রেফতার করাতে এলাকার জনগণ মধুপুর থানা ঘেরাও করল৷ সকলের বক্তব্য অসহায় যুবক নুন আনতে পান্তা ফুরায় অবস্থায়৷ অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়৷


রাতের বেলা যখন ঘরে ঘুমিয়ে ছিল মধুপুর থানা পুলিশ বলপূর্বক ঘরে প্রবেশ করে দরজা জানালা ভেঙ্গে রতন সরকার নামে এক যুবককে নিয়ে আসে৷ জনগণের বক্তব্য যারা অভিযুক্ত গাড়ি ভাঙচুর করেছে তাদের না এনে অসহায় যুবককে কেন নিয়ে এসেছে৷ তাদের অতি দ্রুত ছাড়তে হবে৷ নতুবা তাদের আন্দোলন চলবে৷

উল্লেখ্য, শুক্রবার দুপুর বেলা মধুপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে কইয়াডেপা এলাকায় গাঁজা বিরোধী অভিযানে গেলে কিছু উশৃংখল যুবক মধুপুর থানার দুটি গাড়ি ভেঙ্গে দেয়৷ যার পরিপ্রেক্ষিতে দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে৷ সঙ্গে সঙ্গেই পরবর্তী সময়ে শুক্রবার গভীর রাতে মধুপুর ৩০ নাম্বার বিওপি এলাকায় থেকে অসহায় যুবক রতন সরকারকে নিয়ে আসে৷ তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার জনগণ৷


সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ এদিকে এলাকার মহিলারা অভিযোগ তুলছে মধুপুর থানার বড়বাবু তাপস দাস গরু পাচার ফেন্সি এবং ইয়াবা ট্যাবলেট তার মদতে সরাসরি চলছে এলাকার মধ্যে৷ অথচ তাদের কিছুই করেনি অসহায় জনগণের বাড়িতে গিয়ে হামলা চালায়৷ তার কঠোর শাস্তির দাবি তুলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top