News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ভূমিকম্প, কেঁপেছে নাগাল্যান্ড সহ উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য
Image

ফের ভূমিকম্প, কেঁপেছে নাগাল্যান্ড সহ উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য

গুয়াহাটি, ২২ নভেম্বর (হি.স.) : ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্বাঞ্চল। রবিবার সকালে উত্তরপূর্বের নাগাল্যান্ড ও সংলগ্ন রাজ্য কেঁপে উঠেছে ভূমিকম্পে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ রবিবার সকাল ৮:২৯ মিনিটে ৪.৫ ম্যাগনিটিউডের ভূমিকম্পে নাগাল্যান্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চল কেঁপেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির তথ্য, ভূমিকম্পের উৎসস্থল ছিল নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে তুয়েংসাঙের নিকটবর্তী এলাকায় ভূগৰ্ভের ২৩ কিলোমিটার গভীরে। ইউরোপীয়ান-ভূমধ্যসাগরীয় ভূকম্পবিদ্যার সেন্টার আরও জানিয়েছে ভূমিকম্পটির প্ৰকৃত অভিকেন্দ্ৰ তুয়েংসাং থেকে ৭ কিলোমিটার দূরে।

ভূমিকম্প অনুভূত হয়েছে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, তুয়েংসাং, মককচাং, জুনহেবোতো, ওয়াখা এবং উজান অসমের মরিয়নি, যোরহাট, শিবসাগর ইত্যাদি সংলগ্ন অঞ্চল।

প্রসঙ্গত, গত কয়েক মাসে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ক্রমাগত ভূমিকম্প হচ্ছে। অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুরে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে। গত ডিসেম্বর থেকে আজ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৫৬ বার ভূমিকম্প হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top