News Flash

  • Home
  • Uncategorized
  • বাগদাদে জঙ্গি হামলায় ৬ সেনাকর্মী-সহ ৯ জন নিহত, আইএসআইএস জঙ্গিদের দায়ী করছে ইরাক
Image

বাগদাদে জঙ্গি হামলায় ৬ সেনাকর্মী-সহ ৯ জন নিহত, আইএসআইএস জঙ্গিদের দায়ী করছে ইরাক

বাগদাদ, ২২ নভেম্বর (হি. স) : ইরাকে আচমকা জঙ্গি হামলা ছয় সেনাকর্মী-সহ নয়জন নিহত। শনিবার ঘটনাটি ঘটেছে বাগদাদের উত্তর দিকে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার না করলেও ইরাকের দাবি এ কাজ আইএসআইএস জঙ্গিদেরই ।

জানা গিয়েছে, শনিবার বাগদাদ  শহর থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গায় গাড়ি করে যাচ্ছিলেন পুলিশ ও হাশেদ আল শাভি নামে ইরাকি সেনার একটি সংস্থার সদস্যরা। তাঁরা যখন ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছন তখন আচমকা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা গাড়িতে লেগে ফেটে যায়। এরপরই লুকিয়ে থাকা জঙ্গিরা তাঁদের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এর ফলে হাশেদ আল শাভির চার জন সদস্য, ২ জন পুলিশকর্মী ও তিন জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। পরে বাকি নিরাপত্তারক্ষীরা জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এপ্রসঙ্গে ঘটনাস্থল থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত জোইয়া শহরের মেয়র মহম্মদ জিদানে জানান, আচমকা এই হামলার ফলে হাশেদ আল শাভির ৪ সদস্য-সহ এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। অনেকে জখমও হয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার না করলেও এটা আইএসআইএস জঙ্গিদের কাজ বলেই আমরা মনে করছি। নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top