News Flash

  • Home
  • Uncategorized
  • গরু নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ সমিতি গঠন করবে মধ্যপ্রদেশ সরকার : শিবরাজ সিং চৌহান

গরু নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ সমিতি গঠন করবে মধ্যপ্রদেশ সরকার : শিবরাজ সিং চৌহান

ভোপাল, ২২ নভেম্বর (হি. স.): গরুদের সুরক্ষা এবং সার্বিক কল্যাণের জন্য মধ্যপ্রদেশ সরকার মন্ত্রিপরিষদ সমিতি গঠন করবে বলে রবিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
 রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে সকল মন্ত্রীরা পশু বিষয়ক মন্ত্রকের দায়িত্বে রয়েছেন তাদেরকে নিয়েই মন্ত্রিপরিষদ সমিতি গঠন করা হবে। এতে থাকবে সংশ্লিষ্ট দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি। গবাদি পশু বিষয়ক দফতরের একার পক্ষে গোটা বিষয়টি দেখার সম্ভব হচ্ছে না, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 উল্লেখ করা যেতে পারে ভোপালে, ‘কাউ ক্যাবিনেট’ বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। গরুদের সুরক্ষা এবং বিকাশের জন্য গৌ সেবা কর বসানোর চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন তিনি। গরু রক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করতে জনগণের এগিয়ে আসা উচিত বলেও মনে করেন তিনি। এদিন সকালে নিজের বাসভবনে ‘ গোপাষ্টমী ‘ উদযাপন করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top