News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যের গন্ধ পাচ্ছে বিজেপি
Image

রহস্যের গন্ধ পাচ্ছে বিজেপি

আগরতলা, ২১ নভেম্বর (হি.স.)৷৷ ব্রু শরণার্থী পুনর্বাসনে আপত্তিকে কেন্দ্র করে জয়েন্ট মুভমেন্ট কমিটির জাতীয় সড়ক অবরোধে পুলিশের গুলি লেগে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছে শাসক দল বিজেপি৷ ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের সাফ কথা, তদন্তক্রমে প্রকৃত সত্য বেরিয়ে আসুক৷ তিনি মনে করেন, ত্রিপুরা সরকারের দেওয়া ম্যাজিস্ট্রেট তদন্তে সমস্ত রহস্যের উন্মোচন হবে৷ প্রকৃত সত্য বেরিয়ে আসবে৷ সাথে তিনি যোগ করেন, নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে জাতি-উপজাতিকে উস্কানি দেওয়া কাম্য নয়৷ সময় তার যোগ্য জবাব দেবে৷


সাংবাদিক সম্মেলনে বিজেপি ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যে বলেন, কাঞ্চনপুরে ব্রু শরণার্থী পুনর্বাসন নিয়ে আজ পানিসাগরে জাতীয় সড়ক অবরোধ করেছে জয়েন্ট মুভমেন্ট কমিটি৷ অবরোধ চলাকালীন সুরক্ষা কর্মী এবং অবরোধকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ তাতে একজনের মৃত্যু হয়েছে৷ একাধিক পুলিশ ও সাধারণ মানুষ আহত হয়েছেন৷ ওই ঘটনা অনভিপ্রেত এবং কখনওই কাম্য নয়৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top