News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত ছয়জন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর আহত ছয়জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ২০ নভেম্বর৷৷ শুক্রবার সিমনার দাইগ্যাবাড়ি এলাকায় বাইক দূর্ঘটনায় ১ ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে একটি বাইক দ্রুত বেগে যাচ্ছিল৷ দাইগ্যাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়৷ তাতে বাইক নিয়ে ছিটকে পড়ে বাইকে চালক গুরুতর ভাবে আহত হয়৷ স্থানীয় লোকজন রা দুর্ঘটনার পরপরই আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷


আহত বাইক চালক এর অবস্থা সঙ্কটজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ চালকের দ্রুতগামী তা এবং অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ দুর্ঘটনার খবর পেয়ে সুন্দর টিলা আউটপোস্ট এর পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ দুর্ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করেছে পুলিশ৷ এ ব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
এদিকে, বিশালগড় এসডিএম অফিসের সামনে শুক্রবার ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের দমকল বাহিনীর জওয়ানরা উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের অবস্থা সংকটজনক৷ স্থানীয় সূত্রে জানা যায়, এটি একটি মাদক পরিবাহী গাড়ি দ্রুত বেগে যাচ্ছিল৷

দ্রুত বেগে যাওয়ার সময় পথচারীদের ধাক্কা দেয়৷ তাতে পাঁচ জন পথচারী আহত হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ উত্তেজিত জনতা গাড়িটি আটক করে নেয়৷ ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ও দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায়৷ বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ মাদক দ্রব্য গুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top