News Flash

  • Home
  • Uncategorized
  • ঋষ্যমুখে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
Image

ঋষ্যমুখে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২০ নভেম্বর৷৷ সাত সকালে রাস্তার পাশে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের অধীন শিবপুর এডিসি ভিলেজের বাদুলাপাড়া এলাকায় ওই ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ পুলিশ জানিয়েছে, গুলমা মোহন ত্রিপুরা (৫৫)-র মৃতদেহ আজ উদ্ধার হয়েছে৷ গতকাল তিনি ধনহরিপাড়ায় আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধের নিমন্ত্রণ খেতে গিয়েছিলেন৷ রাতে বাড়ি ফিরে যাননি৷ পরিবারের সদস্যরাও তাঁর খোঁজ করেননি৷ আজ (শুক্রবার) সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাঁর সারা শরীরে রক্তের দাগ দেখা গেছে৷


ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, বিলোনিয়া থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন৷ ফরেন্সিক এবং ডগ স্কোয়াড ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে৷ স্থানীয়দের দাবি, গুলমা মোহন ত্রিপুরাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top