News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি ভোটের মুখে পাহাড়ে জঙ্গীদের আনাগোনা, গন্ডাছড়ায় গুলিবিদ্ধ কিশোর, আতঙ্কে গিরিবাসীরা
Image

এডিসি ভোটের মুখে পাহাড়ে জঙ্গীদের আনাগোনা, গন্ডাছড়ায় গুলিবিদ্ধ কিশোর, আতঙ্কে গিরিবাসীরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২০ নভেম্বর৷৷ এডিসি নির্বাচনের প্রাক মুহুর্তে গন্ডাছড়ায় গুলিবিদ্ধ এক কিশোর৷ তার নাম বক্রজয় রিয়াং৷ বয়স ১৪ বছর৷ বাবা কান্তরাই রিয়াং৷ বাড়ি গন্ডাছড়া থানার অন্তর্গত জগবন্ধু পাড়া এডিসি ভিলেজের হনুমান পাড়ায়৷ ঘটনাটি ঘটে শুক্রবার বিকাল আনুমানিক চারটায়৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে৷
সংবাদে প্রকাশ, শুক্রবার বক্রজয় রিয়াং বাড়ির পাশে গভীর জঙ্গলে বনের আলু সংগ্রহ করতে যায়৷ সেখানে গেলে কোথাও থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ ঝুপঝার থেকে ছুড়া গুলি গিয়ে বিদ্ধ হয়ে বক্রজয় রিয়াংয়ের ডান হাতে৷ তার চিৎকারে আশপাশের লোকজনেরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তার অবস্থা গুরুতর হওয়ায় সন্ধ্যারাতে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷


প্রসঙ্গত, সম্প্রতি ধলাই জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় কয়েকটি সশস্ত্র জঙ্গী দলের আনাগোনা লক্ষ্য করেছেন ওইসব এলাকার গিরিবাসীরা৷ তাদের বক্তব্য অনুসারে জানা গিয়েছে, জঙ্গী দলের তরফ থেকে চাঁদার নোটিশও নাকি দেওয়া হচ্ছে৷ এলাকার প্রাক্তন জঙ্গীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে তারা৷ সেই সাথে যারা আত্মসমপর্ণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল তাদের অনেকের সাথেই জঙ্গী দলের নেতারা যোগাযোগ করেছে৷

উল্লেখ্য, রাজ্যের পাহাড়ী এলাকায় যখনই ভোটের দামামা বাজে তখনই জঙ্গীদের আনাগোনা বৃদ্ধি পায়৷ রাজনৈতিক দলগুলি তাদের ফায়দা তোলার জন্য জঙ্গী দলের সাথে আঁতাত গড়ে ভোটের পরিবেশকে উত্তপ্ত করে তুলে৷ এমন বহু ঘটনা ঘটেছে এডিসি নির্বাচনের ইতিহাসে৷ খুন, অপহরণ, চাঁদা আদায় থেকে শুরু করে গৃহদাহ, বাড়ি ঘরে হামলা হুজ্জুতি চালিয়ে এডিসি নির্বাচনকে ভয়ের পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছিল৷ সামনেই এডিসি ভোট হচ্ছে বলে খবর৷ তবে, সরকারী ভাবে এখনই ভোটের নির্ঘন্ট প্রকাশ করা হয়নি৷ তবে, ভোটের লক্ষ্যে পাহাড়ে বিভিন্ন দলের নেতা নেত্রী তৎপর হয়ে উঠেছে৷ এই পরিস্থিতিতে জঙ্গীদের আনাগোনা অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top