News Flash

  • Home
  • Uncategorized
  • একল গৌ গ্রাম যোজনা : গোপাষ্টমীতে দেশব্যাপী সূচনা করবে আরএসএস
Image

একল গৌ গ্রাম যোজনা : গোপাষ্টমীতে দেশব্যাপী সূচনা করবে আরএসএস

মথুরা, ২১ নভেম্বর (হি.স.): ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি উত্তর প্রদেশের মথুরা জেলার, গোবর্ধন শহরের সৌনখ রোডে অবস্থিত শ্যাম গৌশালায় রবিবার, ২২ নভেম্বর শ্রীগোপাষ্টমীর পুণ্যলগ্নে একল গৌ গ্রাম যোজনার শুভ সূচনা করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। পিঠাধীশ্বর রাজেন্দ্রদাস মহারাজ এবং সাধ্বী ঋতম্ভরা অনুষ্ঠানের সূচনা করবেন। এই প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন গোশালা থেকে ৮ লক্ষ দুধহীন গরু দান নিয়ে বনবাসী বহুল ঝাড়খণ্ডের ৮ হাজার গ্রামের ৮ লক্ষ বাড়িতে পৌঁছে দেওয়া হবে। প্রতিটি গ্রামে গোমূত্র ও গোবর থেকে সামগ্রী কীভাবে তৈরি করা যায়, তা শেখানো হবে, যাতে গ্রামবাসী এবং গো পালকরা আত্মনির্ভর হয়ে উঠতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে ৬১টি গরুর পুজো করা হবে।


শনিবার একল অভিযানের প্রতিষ্ঠাতা শ্যাম গুপ্তা জানিয়েছেন, গোপাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবার গুরু চারণ শুরু করেছিলেন, এজন্য এই দিনটিকে গোপাষ্টমী বলা হয়। রবিবার গোপাষ্টমীর পুণ্যলগ্নে একল গৌ গ্রাম যোজনার শুভারম্ভ করা হবে। শ্যাম গৌশালায় এই প্রকল্পের শুভারম্ভ করবেন পিঠাধীশ্বর রাজেন্দ্রদাস মহারাজ এবং সাধ্বী ঋতম্ভরা। গরুকে সুরক্ষিত, সংরক্ষণ  গোপাষ্টমীতে সন্তদের সান্নিধ্যে এই যোজনার শুভারম্ভ করা হবে।

তিনি আরও বলেছেন, গৌ গ্রাম যোজনার প্রথম দফা শুরু হবে এপ্রিল থেকে। তার আগে ঝাড়খণ্ডের ৮ হাজার গ্রামে একল বিদ্যালয় গো পালকদের গোমূত্র ও গোবর থেকে সামগ্রী কীভাবে তৈরি করতে হয় তা শেখাবে। গোমূত্র থেকে ফিনাইল, জমির কীটনাশক-সহ অনেক কিছু তৈরি করার পরিকল্পনা রয়েছে। উৎপাদিত সামগ্রী সমগ্র দেশে পৌঁছে দেওয়া হবে। এই প্রকল্পের ফলে ঝাড়খণ্ডের হাজার-হাজার গোশালার ১৫০০ কোটি টাকা খরচ বেঁচে যাবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top