News Flash

  • Home
  • Uncategorized
  • মাদক মামলা : কমেডিয়ান ভারতী সিংয়ের বাড়িতে হানা দিল এনসিবি
Image

মাদক মামলা : কমেডিয়ান ভারতী সিংয়ের বাড়িতে হানা দিল এনসিবি

মুম্বই, ২১ নভেম্বর(হি.স.): বলিউডের মাদক মামলায় এবার কমেডিয়ান ভারতী সিংয়ের বাড়িতে হানা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শনিবার মুম্বইয়ের ফ্ল্যাটে এদিন হানা দেয় এনসিবি। পুরোকদমে চলে তল্লাশি। এরপরই ভারতী ও হর্ষকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জেরার জন্য ডেকে পাঠায় তাঁদের অফিসে।

এদিন সংবাদসংস্থা এএনআই ভারতী সিংয়ের বাড়িতে এনসিবি আধিকারিকদের হানা দেওয়ার কথা প্রকাশ্যে আনে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর চিত্রনাট্যকার স্বামী হর্ষ লিম্বাচিয়া, এই জুজনের বিরুদ্ধেই মাদক নেওয়ার অভিযোগ রয়েছে। তাই গোপন সূত্রে খবর পেয়েই শনিবার মুম্বইয়ে তাঁদের আন্ধেরির বাড়িতে তল্লাশি চালায় এনসিবি আধিকারিকরা। সূত্রের খবর, ভারতী ও হর্ষের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ ড্রাগ। এদিন তল্লাশি শেষে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই এনসিবির ব্যালাড এস্টেট অফিসে নিয়ে আসা হয়েছে।

সূত্রের খবর, হর্ষ লিম্বাচিয়া ও ভারতী সিংয়ের ফ্ল্যাট ছাড়াও অন্ধেরি, লোখান্ডওয়ালা ও ভার্সোভা এলাকায় এনসিবির আধিকারিকরা জোর তল্লাশি চালাচ্ছেন।

উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের পরই বলিউডে মাদকযোগের অন্ধকারময় দিকটি ধরা পড়ে। তারপর থেকেই বলিউডের একাধিক অভিনেতা ও অভিনেত্রীর নাম জড়িয়ে পড়েছে। সম্প্রতি মাদকচক্র যোগে অর্জুন রামপালের নামও জড়িয়েছে। বলিউড অভিনেতার মুম্বইয়ের বাড়িতে হানাও দিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর প্রেমিকা গ্যাব্রিয়েল দিমেত্রিয়াদেস-সহ অর্জুনকেও তলব করেছিল এনসিবি। অর্জুনের বাড়িতে তল্লাশি চালানোর পর গ্রেফতার করা হয়েছে অভিনেতার চালককে। বাজেয়াপ্ত করা হয়েছে অর্জুনের ব্যক্তিগত মোবাইল ফোন-সহ বাড়ির যাবতীয় গ্যাজেটস। মাদকচক্র যোগে গ্রেফতার হয় অর্জুনের বন্ধু পল বার্টেল।  এর আগে প্রথম সারির নায়ক-নায়িকাদেরও তলব করেছে এনসিবি। সেই তালিকায় রয়েছে দীপিকা পাড়ুকোণ, শ্রদ্ধা কাপুর, দিয়া মির্জা, রকুলপ্রীত সিংও।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top