News Flash

  • Home
  • Uncategorized
  • সাত দফা দাবীতে বিক্ষোভ মিছিল ক্ষেতমজুর ইউনিয়নের
Image

সাত দফা দাবীতে বিক্ষোভ মিছিল ক্ষেতমজুর ইউনিয়নের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ ৭দফা দাবিতে রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করেছে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন৷ মেলার মাঠ থেকে ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল শুরু হয়৷ মিছিলটি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মেলার মাঠে গিয়ে সমবেত হয়৷সেখান থেকে সংগঠনের পাঁচ সদস্যের প্রতিনিধিদল মহাকরণে গিয়ে মুখ্যসচিবের হাতে সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন৷


দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ২০০ দিনের কাজের ব্যবস্থা করা, মজুরি তিনশত টাকা করা, পরিযায়ী শ্রমিকদের সাড়ে সাত হাজার টাকা করে প্রদান প্রভৃতি৷সাত দফা দাবির ভিত্তিতে মিছিল ও সমাবেশে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ জামায়াত স্থলে বক্তব্য রাখেন সংগঠনের নেতা তথা প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা৷বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাজ-কর্মের তীব্র সমালোচনা করেন৷

বর্তমান সরকারের আমলে খেতমজুর সহ সকল অংশের মানুষ জটিল সমস্যার সম্মুখীন বলে তিনি উল্লেখ করেন৷এই সব সমস্যা সমাধানের বর্তমান সরকার প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলেও তিনি অভিযোগ আনেন৷কেন্দ্রীয় সরকার অবিলম্বে ক্ষেতমজুর সহ অন্যান্য শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top