News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় দেশে যথেষ্ট ভালো অবস্থানে ত্রিপুরা : শিক্ষামন্ত্রী
Image

করোনা মোকাবিলায় দেশে যথেষ্ট ভালো অবস্থানে ত্রিপুরা : শিক্ষামন্ত্রী

আগরতলা, ১৯ নভেম্বর (হি.স.)৷৷ করোনায় আক্রান্তে সারা দেশের তুলনায় ত্রিপুরা সর্বক্ষেত্রেই যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে৷ জোর গলায় এই দাবি করেছেন শিক্ষা, ও আইনমন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর দাবি, করোনা আক্রান্তের হার, মৃতের হার, সুস্থতার হার এবং নমুনা পরীক্ষায় জাতীয় গড়ের পাশাপাশি দেশের একাধিক রাজ্যের তুলনায় যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে ত্রিপুরা৷
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় করোনা-র প্রকোপ এক সময় মারাত্মকভাবে দেখা দিয়েছিল৷ তাতে প্রচুর মানুষ করোনা-য় আক্রান্ত হয়েছেন৷ সাথে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের হারও৷ তবে এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হচ্ছে৷ কিন্তু এখনও আত্মসন্তুষ্টিতে ভোগার কোনও অবকাশ নেই৷ গাফিলতি কিংবা অসাবধানতার কোনও স্থান নেই৷


শিক্ষামন্ত্রী বলেন, এক সময় ত্রিপুরায় দুই শতাধিক কন্টেইনমেন্ট জোন ছিল৷ এখন শুধুমাত্র নলছর ব্লকে একটি কন্টেইনমেন্ট জোন রয়েছে৷ তিনি জানান, বর্তমানে ত্রিপুরায় ৮৮৪ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন৷ তাঁদের মধ্যে ৬৭৩ জন বাড়িতে আইসোলেশনে আছেন৷
এদিন তিনি দাবি করেন, ত্রিপুরায় বর্তমানে সুস্থতার হার ৯৬.১২ শতাংশ৷ দেশের ২৭টি রাজ্য সুস্থতার হারে ত্রিপুরা থেকে পিছিয়ে রয়েছে৷ তিনি বলেন, ক্রমশ সুস্থতার হার বৃদ্ধি পাচ্ছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় স্বাস্থ্য পরিকাঠামো দেশের অনেক রাজ্যের তুলনায় দুর্বল৷ তবুও সুস্থতার হারে ত্রিপুরা দিল্লি, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রকে পেছনে ফেলে দিয়েছে৷

শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় প্রতি ১০ লক্ষ নমুনা পরীক্ষায় গড় ১,২৫৮১৩৷ এ-ক্ষেত্রে দেশের ২০টি রাজ্য ত্রিপুরা থেকে পিছিয়ে৷ এমনকি, পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, হরিয়ানা, গুজরাতের মতো বড় রাজ্য ত্রিপুরা থেকে এ-বিষয়ে পিছিয়ে রয়েছে৷ এদিন তিনি আরও দাবি করেন, করোনা আক্রান্তের হারেও ত্রিপুরা দেশের ১৬টি রাজ্যের তুলনায় ভালো অবস্থায় রয়েছে৷ এমন-কি, জাতীয় গড় ত্রিপুরা থেকে বেশি৷ তিনি বলেন, ত্রিপুরায় করোনা আক্রান্তের হার ৬.৪১ শতাংশ৷ সেই তুলনায় জাতীয় গড় ৬.৯৭ শতাংশ৷
এদিকে, মৃতের হারেও ত্রিপুরা দেশের ১৯টি রাজ্যের তুলনায় ভালো অবস্থায় রয়েছে৷ শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, ত্রিপুরায় বর্তমানে মৃতের হার ১.১২ শতাংশ৷ সেই তুলনায় জাতীয় গড় ১.৪৭ শতাংশ৷ তিনি বলেন, করোনা মোকাবিলায় সকলের সম্মিলিত প্রয়াস আজ ত্রিপুরাকে নিরাপদ অবস্থানে রাখতে সহায়তা করেছে৷ তবে, এখনই নিশ্চিন্ত হওয়ার কোনও সুযোগ নেই৷ সাবধানতা এবং সতর্কতা অবলম্বনে কোনও গাফিলতি করা যাবে না, পরামর্শ দেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top