News Flash

  • Home
  • Uncategorized
  • এমপিডব্লিউ নিয়োগের দাবিতে সোচ্চার হল প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা
Image

এমপিডব্লিউ নিয়োগের দাবিতে সোচ্চার হল প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা

আগরতলা, ১৯ নভেম্বর (হি.স.)৷৷ চাকরির দাবিতে স্বাস্থ্যমন্ত্রী তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন এমপিডব্লিউ প্রশিক্ষণপ্রাপ্ত বেকাররা৷ তাঁদের বক্তব্য, শূন্যপদে লোক নিয়োগ সম্ভব৷ কিন্তু রাজ্য সরকার এখন শুধু ৪৭ জন এমপিডব্লিউ নিয়োগে প্রক্রিয়া শুরু করেছে৷


চাকরির প্রত্যাশায় আজ বৃহস্পতিবার দলবদ্ধভাবে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যান এমপিডব্লিউ প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের একাংশ৷ এ-বিষয়ে চাকরি প্রত্যাশী জনৈক পরিতোষ দাস বলেন, এমপিডব্লিউ প্রশিক্ষণ আমাদের সম্পন্ন হয়েছে৷ সে-মোতাবেক চাকরির প্রত্যাশায় পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তার সাথে দেখা করেছি৷ কিন্তু, এখন শুধু ৪৭ এমপিডব্লিউ নিয়োগে অনুমোদন মিলেছে বলে তিনি আমাদের জানিয়েছেন৷


তাঁর বক্তব্য, ২০১৭ সালের ২১ সেপ্ঢেম্বর ৭৯১ জন এমপিডব্লিউ নিয়োগে ইন্টারভিউ হয়েছিল৷ কিন্তু পরবর্তী সময়ে ওই ইন্টারভিউ বাতিল করে দিয়েছে ত্রিপুরা সরকার৷ এর পর থেকে নতুন করে এমপিডব্লিউ নিয়োগ করা হয়নি৷ তিনি বলেন, সম্প্রতি ৪৭ জন এমপিডব্লিউ নিয়োগে বিজ্ঞাপন দিয়েছে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতর৷ তাই, অধিকর্তার সাথে দেখা করে ৭৯১টি পদে নিয়োগের আবেদন জানানো হয়েছিল৷ কিন্তু তাতে কোনও সাড়া মিলেনি৷


তাঁর দাবি, ৭৯১টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে মাঝপথে তা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার৷ তাতে স্পষ্ট, ৭৯১ জন এমপিডব্লিউ নিয়োগ সম্ভব৷ কিন্তু, এখন শুধু ৪৭ জন এমপিডব্লিউ নিয়োগে প্রক্রিয়া শুরু হয়েছে৷ এতে আমাদের আপত্তি রয়েছে৷ তাই আজ স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সাথে এ-বিষয়ে কথা বলতে সচিবালয়ে এসেছি৷ তবে আজ মুখ্যমন্ত্রী অন্য গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় তাঁরা দেখা করতে পারেননি৷

এদিকে, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দফতরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা জানিয়েছেন, ৭০১ জন এমপিডব্লিউ নিয়োগে অর্থ দফতরের কাছে অনুমোদন চাওয়া হয়েছিল৷ কিন্তু অর্থ দফতর শুধু ৪৭ জন এমপিডব্লিউ নিয়োগে অনুমোদন দিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top