News Flash

  • Home
  • Uncategorized
  • ২১ নভেম্বর থেকে রাজ্যের আদালতগুলিতে পুনরায় শুরু হচ্ছে সব মামলায় শুনানি প্রক্রিয়া
Image

২১ নভেম্বর থেকে রাজ্যের আদালতগুলিতে পুনরায় শুরু হচ্ছে সব মামলায় শুনানি প্রক্রিয়া

আগরতলা, ১৯ নভেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় আদালতে আগামী ২১ নভেম্বর থেকে সব ধরনের মামলার শুনানি হবে৷ করোনা-র প্রকোপে শুধুমাত্র জরুরিভিত্তিক মামলার শুনানি হয়েছে৷ এখন পরিস্থিতি অনেক স্বাভাবিক হওয়ায় সব মামলার শুনানির সিদ্ধান্ত নেওষা হয়েছে৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ-বিষয়ে সহ-বিচারপতিদের সাথে করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন৷ ত্রিপুরা হাইকোর্টে আগামী সপ্তাহ থেকে সব ধরনের মামলার শুনানি হবে৷


ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল দাতামোহন জমাতিয়া এক আদেশনামা জারি করে বলেছেন, ত্রিপুরা হাইকোর্টে সমস্ত মামলার শুনানি শুরু হবে৷ বিশেষ করে পাঁচ বছরের পুরনো মামলাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে৷ ওই মামলাগুলোর চূড়ান্ত শুনানির দিনক্ষণ অগ্রাধিকারের ভিত্তিতে ধার্য করা হবে৷ ত্রিপুরা হাইকোর্টে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট বেঞ্চে কোর্ট রুমেই ওই সব মামলার শুনানি হবে৷

তবে আইনজীবীদের হাইকোর্টের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, বিশেষ প্রয়োজন ছাড়া আদালতে না আসাই ভালো৷ কিন্তু আদালতে আসার ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক৷ এমন-কি বার রুমে বসার ক্ষেত্রে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে৷ এছাড়া, শরীরের তাপমাত্রা পরিমাপ করা এবং স্যানিটাইজেশন হাইকোর্টে আগের মতোই জারি থাকবে৷
এদিকে, ফেমিলি কোর্ট সহ জেলা আদালতগুলিতেও আগের মতো শুনানি শুরু হবে৷ ওই আদালতগুলিতেও একই রকম স্বাস্থ্যবিধি মানতে হবে৷ এক্ষেত্রে আদালতের ভেতরে পারস্পরিক দূরত্ব বিচারকদের সুনিশ্চিত করতে হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top