News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরোটা এনকাউন্টার নিয়ে উদ্বিগ্ন মোদী, দোভাল-শাহের সঙ্গে বৈঠক
Image

নাগরোটা এনকাউন্টার নিয়ে উদ্বিগ্ন মোদী, দোভাল-শাহের সঙ্গে বৈঠক

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): জম্মু শহরের উপকণ্ঠে নাগরোটায় এনকাউন্টার নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলার বার্ষিকীতে বড়সড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা ছিল নিহত জইশ-ই-মহম্মদ জঙ্গিদের। গুরুত্ব বিবেচনা করে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব এবং শীর্ষ গোয়েন্দাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  


উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে জম্মু শহরের উপকণ্ঠে নাগরোটায়, জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর বান টোল প্লাজায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে ৪ জন জইশ-ই-মহম্মদ জঙ্গি। ট্রাকে লুকিয়ে কাশ্মীর উপত্যকার দিকে যাচ্ছিল জঙ্গিরা। কিন্তু, ভারতীয় নিরাপত্তা বাহিনীর অতন্দ্র প্রহরায় জঙ্গিদের চেষ্টা ভেস্তে গিয়েছে। ৩ ঘন্টার গুলির লড়াইয়ে খতম হয় ৪ জন জঙ্গি। তবে, ওই ট্রাকের চালক এখনও পলাতক। চিন্তার বিষয় হল, ৪ জন জঙ্গির কাছ থেকে ১১টি একে-৪৭ রাইফেল, তিনটি পিস্তল, ২৯টি গ্রেনেড এবং অন্যান্য ডিভাইস উদ্ধার হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে কাশ্মীরকে রক্তাক্ত করার পরিকল্পনা ছিল জঙ্গিদের।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top