News Flash

  • Home
  • Uncategorized
  • শরণার্থী পুনর্বাসন ইস্যুতে আগরতলায় বিক্ষোভ দেখাল বাঙালী ছাত্র যুব সমাজের
Image

শরণার্থী পুনর্বাসন ইস্যুতে আগরতলায় বিক্ষোভ দেখাল বাঙালী ছাত্র যুব সমাজের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় রিয়াং শরণার্থী পুনর্বাসন ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন আছড়ে পড়লো রাজধানী আগরতলা শহরেও৷ বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরের শিবনগর কলেজ রোডে বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়৷ রিয়াং শরণার্থীদের কোনভাবেই ত্রিপুরায় পুনর্বাসন দেওয়া যাবে না বলে জোরালো দাবি তোলেন বাংলাদেশ ছাত্র যুব সমাজের কর্মী-সমর্থকরা৷ মোট ১২ দফা দাবিতে বৃহস্পতিবার বাঙালি ছাত্র যুব সমাজ আন্দোলনে শামিল হয়৷


সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ আন্দোলনে শামিল হয় জানান কাঞ্চনপুর রিয়াং শরণার্থীদের আক্রমণে সুবল দে নামে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাঙালি ছাত্র যুব সমাজ৷আন্দোলনকারীরা অভিযোগ করেন মিজোরাম থেকে ত্রিপুরার রিয়াং শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসন দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকার একই অবস্থান গ্রহণ করে চলেছে৷কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এ ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাঙালি ছাত্র যুব সমাজ৷


তারা অভিমত ব্যক্ত করেছেন কোনভাবেই ত্রিপুরার রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়া যাবে না৷ এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করা হলে রাজ্যে বাঙ্গালীদের অস্তিত্ব সংকট দেখা দেবে৷ শুধু নাই তাই নয় বাঙ্গালীদের অধিকার রক্ষা সম্ভব হবে না৷বাঙ্গালীদের অস্তিত্ব এবং অধিকার রক্ষার দাবিতে আন্দোলনে সামিল হওয়ার জন্য সমস্ত অংশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র যুব সমাজ৷ এদিকে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চরম আকার ধারণ করেছে৷ পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন কাঞ্চন মহাকুমায় ১৪৪ ধারা জারি করেছে৷


এই আইন অমান্য করেই আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে কোন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার আশঙ্কা রয়েছে৷এদিকে সরকার এবং প্রশাসন উত্তর ত্রিপুরা জেলার শরণার্থীদের পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে৷ সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করতে শুরু করেছে৷ইতিমধ্যেই নিরাপত্তার অভাব বোধ করে বেশ কিছু উপজাতীয় অংশের পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন৷আন্দোলনকারীদের অভিযোগ রিয়াং শরণার্থীদের পূনর্বাসনের সিদ্ধান্ত প্রত্যাহার করে না নিলে কাঞ্চনপুর মহকুমা বাঙালি শূন্য হয়ে যেতে বাধ্য হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top