News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরীর দাবীতে শিক্ষা ভবনের সামনে গণবস্থান বিএড উত্তীর্ণ বেকারদের
Image

চাকুরীর দাবীতে শিক্ষা ভবনের সামনে গণবস্থান বিএড উত্তীর্ণ বেকারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ বেকার সমস্যা রাজ্যে চরম আকার ধারণ করতে চলছে৷ আর বেকারদের পরিসংখ্যান শীত নিয়ন্ত্রিত কক্ষে বসে রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ যতটাই লুকানোর চেষ্টা করুক না কেন, আন্দোলনের দিকে ছুটছে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা৷ কারণ বেকার সমস্যা রাজ্যে দীর্ঘ দিনের সমস্যা৷


উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয় খুব শীঘ্রই এস টি জি টি এবং এস টি পি জি টি পদে ১৭৫ এবং ৬৫ জন নিয়োগ করা হবে৷ কিন্তু রাজ্যের অন্যান্য শূন্যপদ সহ ১০,৩২৩ জন শিক্ষকদের মধ্যে চাকরিচ্যুত হওয়া প্রায় ৪৪৪৫ টি পদ পূরণ করার দাবি জানিয়ে বুধবার শিক্ষা দপ্তরের সম্মুখে গণবস্থানের বসে বিএড উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা৷


সেসব ছাত্রছাত্রীরা জানায় সরকার যদি অবিলম্বে রাজ্যে শিক্ষা দপ্তরের শিক্ষকের শূন্যপদ পূরণের ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে সে সব ছাত্র-ছাত্রীরা৷ পাশাপাশি আরও প্রতিবাদ জানিয়ে বি এড উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা জানায়, সরকার ৪৪৪৫ টি শূন্যপদ পূরণে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দেখা যায় সাধারণ ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য কোন আসন নেই৷


সাধারণ ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য শূন্য পদ ত্যাগ করতে হবে বলে দাবি জানান৷ পরে ছাত্র-ছাত্রীদের একটি প্রতিনিধিদল শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তার সাথে দেখা করে দাবি সনদ তুলে দেন৷ যুগ্ম অধিকর্তা জানান বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হবে বলে জানিয়েছে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top