News Flash

  • Home
  • Uncategorized
  • শহীদ বিএসএফ জওয়ানের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক দিলেন সাংসদ
Image

শহীদ বিএসএফ জওয়ানের পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক দিলেন সাংসদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ সম্প্রতি কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে শহীদ হন রাজ্যের বীর সন্তান সুদীপ সরকার৷ বুধবার রাজ্যের বীর সন্তান শহিদ সুদিপ সরকারের ধলেশ্বর ১৮ নং রোডস্থিত বাড়িতে যান সাংসদ প্রতিমা ভৌমিক৷ সাথে ছিলেন সদর মহকুমার মহকুমা শাসক অসিম সাহা সহ অন্যান্যরা৷ শহিদ জওয়ানের বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথে কথা বলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ শহিদ জওয়ানের পরিবার পরিজনদের সমবেদনা জানান তিনি৷


মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক শহিদ জওয়ানের মা ও স্ত্রীর হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ পরে তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে কোন মৃত্যু কষ্ট দেয়৷ কিন্তু শহিদের মৃত্যু যেমন কষ্ট দায়ক, তেমনি গর্বের বিষয়৷ সুদিপ সরকার দেশকে রক্ষা করতে গিয়ে আত্মবলিদান করেছে৷ শহিদ জওয়ানের পরিবারের জন্য গর্ববোদ করছে রাজ্যবাসি৷

শহিদ সুদিপ সরকার নতুন প্রজন্মের কাছে প্রেরনা৷ আগামি প্রজন্মের ছেলেরা দেশ রক্ষায় এগিয়ে আসবে৷ তিনি আরও জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে শহিদ সুদিপ সরকারের পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দিয়েছিলেন৷ সেই মোতাবেক এইদিন মহকুমা শাসকের উপস্থিতিতে শহিদ সুদিপ সরকারের মায়ের হাতে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক ও স্ত্রীর হাতে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top