News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদ ভবনের সেন্ট্রাল হলে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য
Image

সংসদ ভবনের সেন্ট্রাল হলে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি. স.): রাজধানী দিল্লির সংসদ ভবনের সেন্ট্রাল হলে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে তার তৈলচিত্রে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার সাংসদ গোলাম নবি আজাদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার মহাসচিব স্নেহলতা শ্রীবাস্তব, রাজ্যসভার মহাসচিব দেশ দীপক শর্মা, লোকসভার সচিবালয়ের সচিব উৎপল কুমার সিং। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবন ও কাজের ওপর আধারিত একটি ছোট পুস্তিকা প্রদান করা হয়।

উল্লেখ করা যেতে পারে ১৯৮৭ সালের ১৯ নভেম্বর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি আর ভেঙ্কটরমন সংসদের সেন্ট্রাল হলে ইন্দিরা গান্ধীর তৈলচিত্রটির আনুষ্ঠানিক উন্মোচন করেছিলেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top