News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ির চালক ও দু’জন স্টাফ করোনা-আক্রান্ত, স্বেচ্ছা-নিভৃতবাসে সলমন খান
Image

গাড়ির চালক ও দু’জন স্টাফ করোনা-আক্রান্ত, স্বেচ্ছা-নিভৃতবাসে সলমন খান

মুম্বই, ১৯ নভেম্বর (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা ও বিগবস ১৪-র সঞ্চালক সলমন খানের ব্যক্তিগত গাড়ির চালক। গাড়ির চালক ছাড়াও সলমন খানের দু’জন স্টাফ সদস্যও কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই এবার বাড়িতেই স্বেচ্ছা-নিভৃতবাসে রয়েছেন সল্লু মিঞা। সলমনের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, সলমন খান এবং পরিবারের সকল সদস্য সেলফ আইসোলেশন রয়েছেন। তাঁদের করোনা-রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি।


সলমনের গাড়ির চালক ও দু’জন স্টাফ এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের চিকিৎসার সমস্ত খরচ বহন করছেন সলমন ও তাঁর পরিবারের সদস্যরা। যদিও, আইসোলেশন থাকার বিষয়ে সলমন অথবা পরিবারের কেউ বিবৃতি দেননি। ১৮ নভেম্বর সলমনের বাবা সেলিম খান ও তাঁর মা সালমা খানের বিবাহ বার্ষিকী ছিল। কিন্তু, অপ্রত্যাশিত এই পরিস্থিতির কারণে বাবা-মায়ের বিবাহ বার্ষিকী পালন করেননি সলমন খান ও পরিবারের সদস্যরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top