News Flash

  • Home
  • Uncategorized
  • নারী সুরক্ষার দাবীতে এসপি-কে ডেপুটেশন গণতান্ত্রিক নারী সমিতির
Image

নারী সুরক্ষার দাবীতে এসপি-কে ডেপুটেশন গণতান্ত্রিক নারী সমিতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ রাজ্যের নারী সুরক্ষার দাবিতে বুধবার সারা রাজ্যের সাথে পশ্চিম জেলাতেও ৩ টি মহকুমা নারী সমিতির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়৷ মিছিলটি শেষ হয় পুলিশের সদর কার্যালয় সম্মুখে বিক্ষোভ দেখায় প্রদর্শনের মধ্য দিয়ে৷ সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় নারী সমিতির পশ্চিম জেলা কমিটির নেতৃত্বেরা৷
পরে একটি প্রতিনিধিদল পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক দাসের কাছে ডেপুটেশন প্রদান করেন৷ ডেপুটেশনের পর নারী সমিতির সাধারণ সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্যের জানান, নারীদের সুরক্ষার স্বার্থে গোটা রাজ্যে সমস্ত মহকুমায় বিক্ষোভ মিছিল সংগঠিত করা হচ্ছে৷

নারীদের সুরক্ষার বিষয়ে বর্তমান সরকারের কোনো রকম দায়িত্বের কথা মাথায় রাখছে না৷ প্রতিদিন রাজ্যে কোন না কোন প্রান্তে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে৷ ৬ বছর শিশুকন্যা থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধা এই নরকীয় ঘটনা থেকে রেহাই পাচ্ছে না৷ পাশাপাশি গৃহবধূ খুনের ঘটনা রাজ্যে বেড়ে চলেছে৷ এ বিষয়ে রাজ্য সরকারকে একাধিকবার অবহিত করা হলেও সরকার কোনরকম দায়িত্ব নিয়ে নারী সংক্রান্ত অপরাধের ঘটনা রদ করার উদ্যোগ গ্রহণ করছে না৷ আদালত থেকে যে সমস্ত ধারা অনুযায়ী নারী সংক্রান্ত ঘটনা মোকাবিলা করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলির প্রশাসনকে, ত্রিপুরা রাজ্যের থানার গুলিতে সেইসব ধারা অনুযায়ী দুষৃকতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছে না৷

ফলে দুষৃকতীরা প্রতিদিন ভয় মুক্তভাবে অপরাধ জনক ঘটনা করে রেহাই পেয়ে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন৷ এমনকি সরকার সর্বদলীয় বৈঠক ডেকে নারী সংক্রান্ত ঘটনা বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাইছে না৷ সরকার যদি কোনরকম আইনত কঠোর সিদ্ধান্ত না নেয় তাহলে আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডেপুটেশনে যাওয়া হবে৷ গোটা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top