News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতির দায় অপসারিত বিহারের শিক্ষামন্ত্রী
Image

দুর্নীতির দায় অপসারিত বিহারের শিক্ষামন্ত্রী

পাটনা, ১৯ নভেম্বর (হি. স.): শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দু’ঘন্টার মধ্যেই দুর্নীতির দায়ে পথ খোয়াতে হল মেওয়ালাল চৌধুরীকে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পরামর্শে রাজ্যপাল ফাগু চৌহান শিক্ষামন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেয়।


বৃহস্পতিবার রাজভবন থেকে জারি করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। সাবৌর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য থাকাকালীন নিয়োগ পদ্ধতি নিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে মামলা এখনও চলছে বলে জানা গিয়েছে। সেই কারণেই শিক্ষামন্ত্রীর পদ খোয়াতে হল তাকে। বৃহস্পতিবার সকাল থেকেই বোঝা যে দুর্নীতির দায় পদ খাওয়াতে চলেছেন তিনি। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে একাধিকবার এই প্রসঙ্গে বৈঠক করেছে মেওয়ালাল চৌধুরী। এমনকি জেডিইউ রাজ্য সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিংহের সঙ্গেও বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রী তাকে ইস্তফা দিতে বললে তিনি তা করতে অস্বীকার করেন। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ সচিবালয় গিয়ে শিক্ষামন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। কিন্তু নির্ধারিত সময় ইস্তফা না দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সুপারিশে রাজ্যপাল তাকে শিক্ষামন্ত্রীর পদ থেকে বহিষ্কার করে দেয়। যদিও মেওয়ালালের তরফের দাবি করা হয়েছে এদিন দুপুরে তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু রাজভবনের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে সেখানে ইস্তফার কোন উল্লেখ নেই।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top