News Flash

  • Home
  • Uncategorized
  • জল্পনার অবসান হল দশ মাস পর রাজ্যের নতুন ডিজিপি ভিএস যাদব
Image

জল্পনার অবসান হল দশ মাস পর রাজ্যের নতুন ডিজিপি ভিএস যাদব

আগরতলা, ১৭ নভেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরায় নতুন ডিজিপি (পুলিশের মহানির্দেশক) পদে নিযুক্ত হয়েছেন ভিএস যাদব৷ ৩১ জানুয়ারি একে শুক্লার অবসর গ্রহণের পর প্রায় ১০ মাস ভারপ্রাপ্ত ডিজিপি হিসেবে দায়িত্ব সামলেছেন রাজীব সিং৷


আজ মঙ্গলবার ত্রিপুরা সরকারের অবরসচিব মহম্মদ এইচ রহমান নতুন ডিজিপি নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করেছেন৷ ভিএস যাদব ১৯৮৭ ব্যাচের আইপিএস আধিকারিক৷ ইউপিএসসি তাঁর নিযুক্তিতে সিলমোহর দেওয়ায় ত্রিপুরা সরকার আজ তাঁকে পুলিশের মহানির্দেশক পদে বসিয়েছে৷

গত অক্টোবর মাসে ত্রিপুরার ডিজিপি পদে নিযুক্তিতে ইউপিএসসি তিনজন আইপিএস আধিকারিকের প্যানালে সিলমোহর দিয়েছিল৷ ভিএস যাদব ছাড়া ওই তালিকায় ছিলেন অনুরাগ ধ্যানকার এবং রাজীব সিং৷ ভিএস যাদব বর্তমানে ওবিসি কল্যাণ দফতরে প্রধানসচিবের দায়িত্বে রয়েছেন৷ অনুরাগ ধ্যানকার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে বিপিআরএন্ডডি-তে আইজি পদে দায়িত্ব সামলাচ্ছেন৷ এছাড়া রাজীব সিং বর্তমানে ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন৷


ইতিপূর্বে ত্রিপুরা সরকার ১৯৮৮ ব্যাচের অমিতাভ রঞ্জনকে ডিজিপি হিসেবে চেয়েছিল৷ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাঁকে ছাড়েনি৷ ফলে, ডিজিপি নিযুক্তিতে অনেকটা বিলম্ব হয়েছে৷ কারণ, মাঝে ত্রিপুরা সরকার ডিজিপি পদে নিয়োগে ৩০ বছর থেকে কমিয়ে ২৫ বছরের চাকরির অভিজ্ঞতায় ছাড় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল৷ কিন্তু সুপ্রিম কোর্ট এ-বিষয়ে ত্রিপুরা সরকারকে কোনও ছাড় দেয়নি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top