News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার
Image

নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ সিধাই থানা এলাকার ঘনিয়া সাধুপাড়া থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ কালী পূজার দিন থেকে ওই যুবক নিখোঁজ ছিল৷ তার নাম খোরাং দেববর্মা৷


সোশ্যাল মিডিয়ায় পরিবারের লোকেরা মৃতদেহটি দেখতে পেয়ে হাসপাতালে ছুটে আসেন৷জিবি হাসপাতালে এসে পরিবারের লোকজনরা মৃতদেহটি শনাক্ত করেন৷ কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ পুলিশ অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছিল৷

পরিবারের লোকজন জানান কালী পূজার দিন দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিল ওই যুবক৷ তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷অবশেষে জিবি হাসপাতালের মর্গে তার মৃতদেহ পাওয়া গেছে৷ কিভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে জিবি আউট পোস্টের পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top