News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
Image

ধর্মনগরে ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৭ নভেম্বর ৷৷ চলন্ত ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় জনৈক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ ঘটনা সংঘটিত হয়েছে ধর্মনগর মহকুমার অন্তর্গত ডুপিরবন্দে অবস্থিত কাকরি সেতু সংলগ্ণ এলাকায়৷ রেল পুলিশ ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷


ঘটনার বিবরণে প্রকাশ, আজ মঙ্গলবার সকালের দিকে ধর্মনগর থেকে অসমের বদরপুরগামী একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে মৃত্যু হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির৷ স্টেশন মাস্টারের খবরের ভিত্তিতে প্রথমে রেলকর্মীরা ঘটনা সম্বন্ধে জানতে পেরে ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির একটি কাটা পায়ের অংশ উদ্ধার করেন৷ পরবর্তীতে স্থানীয় লোকজন এবং রেল পুলিশের তল্লাশিতে কাকরি নদীতে ছিটকে পড়া অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়৷

ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে ধর্মনগর জিআরপি থানার ওসি সৌমেন সরকার জানান, আজ সকালে রেলের ইঞ্জিনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি৷ তবে মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর হবে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ধর্মনগর জিআরপি থানার ওসি সৌমেন সরকার৷ পাশাপাশি একটি ইউডি মামলা রুজু করে তদন্ত শুরু কর হয়েছে বলে জানান তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top