News Flash

  • Home
  • Uncategorized
  • ভাদোদরার উপকণ্ঠে দু’টি ট্রাকের সংঘর্ষে মৃত ১১, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
Image

ভাদোদরার উপকণ্ঠে দু’টি ট্রাকের সংঘর্ষে মৃত ১১, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী

ভাদোদরা, ১৮ নভেম্বর (হি.স.): গুজরাটের ভাদোদরা শহরের উপকণ্ঠে দু’টি ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ১১ জন। ভয়াবহ দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছন আরও ১৫ জন। বুধবার ভোররাত ২.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাদোদরা শহরের কাছে ওয়াঘড়িয়া ক্রসিং হাইওয়েতে। আহত অবস্থায় ১৫ জনকে স্থানীয় এসএসজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, বুধবার ভোররাতে ওয়াঘড়িয়া ক্রসিং হাইওয়েতে দু’টি ট্রাকের তীব্র সংঘর্ষ হয়। একটি মিনি-ট্রাক অপর একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। মিনি-ট্রাকের যাত্রীরাই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় মিনি-ট্রাকের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। ভাদোদরার এসএসজি হাসপাতালের সুপার রঞ্জন আয়ার জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের এবং ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ভাদোদরার ডেপুটি কমিশনার অফ পুলিশ কে বাঘেলা জানিয়েছেন, হতাহতরা একটি মিনি-ট্রাকে চেপে পঞ্চমহল জেলার পাভাগড় অভিমুখে যাচ্ছিলেন। ভাদোদরার পুলিশ কমিশনার আর বি ব্রাহ্মভট্ট জানিয়েছেন, মিনি-ট্রাকে মোট ২৫ জন যাত্রী ছিলেন। হতাহতদের বাড়ি সুরাটের ভাড়াছাতে। মন্দির দর্শনের জন্য যাচ্ছিলেন তাঁরা। ভোররাত ২.৪৫ মিনিট নাগাদ মিনি-ট্রাকটি ট্রেলার ট্রাকের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়, পরে আরও দু’জনের মৃত্যু হয়। 

ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকস্তব্ধ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। একইসঙ্গে আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের সাহায্য প্রদানের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন সকালেই গুজরাটে আরও একটি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গুজরাটের সুরেন্দ্রনগর জেলার কোঠারিয়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। ফলে গাড়িটি উল্টে যায়, এই দুর্ঘটনায় মৃত্যু হয় ৪ জনের। পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top