News Flash

  • Home
  • Uncategorized
  • কলকলিয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী
Image

কলকলিয়ায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ সিধাই থানা এলাকার কলকলিয়া গ্রামে এক গৃহবধূকে অগ্ণিদগ্দ করে হত্যা করা হয়েছে৷ অগ্ণিদগ্দ হয়ে মৃত গৃহবধূর নাম মীনাক্ষী সরকার৷ঘটনাকে কেন্দ্র করে কলকলিয়ার কালিকামোরা এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


ঘটনায় জড়িত স্বামীকে গ্রেফতার করেছে সিধাই থানার পুলিশ৷ পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গায়ে কেরোসিন ঢেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ৷ বসত ঘরে খাটের মধ্যেই তাকে আগুন ধরিয়ে দেওয়া হয়৷আগুনে খাটসহ বিছানাপত্র পুড়ে ছারখার হয়ে গেছে৷ ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ওই বাড়িতে ছুটে যান৷ তারপরে খবর দেওয়া হয় সিধাই থানার পুলিশকে৷ পুলিশ এসে অগ্ণিদগ্দ মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে৷

এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করেছে পুলিশ৷অগ্ণিদগ্দ করে গৃহবধূকে হত্যার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ স্থানীয় লোকজন অভিযুক্ত আসামিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷স্থানীয় সূত্রে জানা গেছে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল৷পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়েছে৷ এ ধরনর ন্যাক্কারজনক ঘটনায় জড়িত ব্যক্তির সবর্োচ্চ শাস্তির দাবি জানান এলাকার সর্বস্তরের জনগণ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top