News Flash

  • Home
  • Uncategorized
  • কালীপূজার চাঁদা আদায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত চারজন
Image

কালীপূজার চাঁদা আদায় ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ ধলাই জেলার কমলপুর কলেজ চৌমুহনী এলাকায় কালী পূজার চাঁদা সংগ্রহ কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ সংঘর্ষে চারজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


উল্লেখ্য কালী পূজার চাঁদা নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়৷ বাকবিতন্ডা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ ধারণ করে৷ ঘটনাকে কেন্দ্র করে কমলপুর কলেজ চৌমুহনী এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ বিবদমান এক গোষ্ঠী অপর গোষ্ঠীর ওপর হামলে পড়ে৷ তাতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে৷ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ খবর পাঠানো হয় কমলপুর থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এদিকে সংঘর্ষে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখতে চলেছে৷ ফের যেকোনো সময় ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top