পাটনা, ১৭ নভেম্বর (হি. স.): বিহার বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের পতন অব্যাহত। গোয়ার প্রদেশ কংগ্রেস থেকে পদত্যাগ করলেন উরফান মুল্লা। মঙ্গলবার তিনি নিজের ইস্তফাপত্র দলীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেন। কংগ্রেসের সমস্ত প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেন তিনি। কংগ্রেস থেকে যে তিনি সরে দাঁড়াবেন তার ইঙ্গিত সোমবার দিয়ে রেখেছিলেন উরফান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেদিন তিনি জানিয়েছিলেন রাজ্যে দলের বরিষ্ঠ নেতৃত্বের মধ্যে কোন একতা নেই। এই সকল নেতারা কেবলমাত্র নিজের স্বার্থের জন্য লড়াই করে চলেছেন। কংগ্রেস নামক দলটা নিয়ে কেউ আর ভাবিত নয়। এমনকি সংখ্যালঘু শ্রেণীর জন্য কংগ্রেস আর ভাবনা চিন্তা করছে না। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনই কোন মন্তব্য করতে চাননি তিনি।

গোয়াতে ধাক্কা কংগ্রেসের! দল ছাড়লেন উরফান মুল্লা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















