News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, উপ-মুখ্যমন্ত্রী টি প্রসাদ ও রেণু দেবী
Image

বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, উপ-মুখ্যমন্ত্রী টি প্রসাদ ও রেণু দেবী

পাটনা, ১৬ নভেম্বর (হি.স.): এই নিয়ে সপ্তম বার, একটানা চতুর্থ মেয়াদে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। সোমবার বিকেলে রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে নীতীশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল ফাগু চৌহান। একইসঙ্গে বিহারের উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির রেণু দেবী এবং তারকিশোর প্রসাদ। কাটিহারের চারবারের বিধায়ক তারকিশোর প্রসাদ এবং বেতিয়ার বিধায়ক রেণু দেবী। এছাড়াও নীতীশ কুমারের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন জেডিইউ-র বিজয় কুমার চৌধুরী, বিজেন্দ্র প্রসাদ যাদব, অশোক চৌধুরী এবং মেওয়া লাল চৌধুরী। শপথ নিয়েছেন হিন্দুস্থানি আওয়াম মোর্চার প্রধান জিতেন রাম মাঁঝির ছেলে সন্তোষ কুমার সুমন এবং বিকাশশীল ইনসান পার্টির মুকেশ সাহনি। নীতীশ কুমারের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন বিজেপির মঙ্গল পান্ডে এবং অমরেন্দ্র প্রতাপ সিংও।


শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই বয়কটের ঘোষণা করেছিল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। আরজেডি টুইট করে জানিয়েছিল, ‘আরজেডি শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করছে। পরিবর্তনের জনাদেশ এনডিএ-র বিরুদ্ধে। বিহারের কর্মহীন, কৃষক, ঠিকা শ্রমিক, নিযুক্ত শিক্ষকদের প্রশ্ন করুন, তাঁদের কেমন লাগছে? এনডিএ-র জালিয়াতিতে জনগণ ক্ষুব্ধ। আমরা জনপ্রতিনিধি এবং জনগনের পাশে রয়েছি।’ ফলে তেজস্বী যাদবের দলের কেউ ছিলেন না শপথগ্রহণ অনুষ্ঠানে। অন্যদিকে জোট শরিক বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা প্রমুখ উপস্থিত ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে।


রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), কংগ্রেস ও বামেদের মহাজোটকে এবার প্রত্যাখ্যান করেছেন বিহারের জনগণ। ২৪৩-সদস্য বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনে ১২৫টি আসনে জয়লাভ করেছে এনডিএ। ১২৫টির মধ্যে বিজেপি জয়লাভ করেছে ৭৪টি আসনে, জনতা দল (ইউনাইটেড) জয়ী হয়েছে ৪৩টি আসনে, বিকাশশীল ইনসান পার্টির ঝুলিতে চারটি আসন এবং হিন্দুস্তানী আওয়াম মোর্চা জয়লাভ করেছে চারটি আসনে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top