News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে পুনরায় লকডাউন লাগু করা হবে না : সত্যেন্দ্র জৈন
Image

দিল্লিতে পুনরায় লকডাউন লাগু করা হবে না : সত্যেন্দ্র জৈন

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে গত কয়েকদিন ধরে করোনাভাইরাসের দৌরাত্ম্য বেড়েই চলেছে। দিল্লিতে হু হু করে বাড়ছে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুও। ফলে অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে, করোনা-সংক্রমণ রুখতে দিল্লিতে কী পুনরায় লকডাউন লাগু করা হবে? এমতাবস্থায় সোমবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়ে দিলেন, দিল্লিতে পূনরায় লকডাউন লাগু করা হবে না। সোমবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘দিল্লিতে পূনরায় লকডাউন লাগু করা হবে না। আমার মতে লকডাউন লাগু করা এই মুহূর্তে কার্যকর পদক্ষেপ হবে না, বরং মাস্ক পরলেই বেশি উপকার হবে।’


দিল্লিতে এই মুহূর্তে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ বইছে। সোমবার সকাল আটটা পর্যন্ত দিল্লিতে করোনা-আক্রান্ত ৭,৬১৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৩,৯৯,৯০ জন। করোনার তৃতীয় ঢেউ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ শিখরে পৌঁছেছে। প্রসঙ্গত, দিল্লিতে ইতিমধ্যেই করোনা-মুক্ত হয়েছেন ৪৩,৭৮,০১ জন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top