News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থী পুনর্বাসনের বিরোধিতায় কাঞ্চনপুর মহকুমায় আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট
Image

ব্রু শরণার্থী পুনর্বাসনের বিরোধিতায় কাঞ্চনপুর মহকুমায় আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট

কাঞ্চনপুর, ১৫ নভেম্বর (হি.স.)৷৷ কাঞ্চনপুর মহকুমায় ব্রু শরণার্থী পুনর্বাসনে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ এনে ১৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি৷ রবিবার সন্ধ্যায় জম্পুই পাহাড়ে আষোজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেছেন কমিটির পদাধিকারীরা৷


এ-বিষয়ে নাগরিক সুরক্ষা মঞ্চ-এর সভাপতি রঞ্জিত নাথ বলেন, ত্রিপুরা সরকার ব্রু শরণার্থীদের পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে৷ সারা ত্রিপুরায় তাঁদের পুনর্বাসনের ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু, সমস্ত ব্রু শরণার্থীদের শুধু কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসনের প্রস্তুতি চলছে৷ তাঁর দাবি, প্রশাসনিক বৈঠকে ১,৫০০ ব্রু শরণার্থীকে কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসনের বিষয়ে জানানো হয়েছিল৷ তাতে আমরা তীব্র আপত্তি জানিয়েছিলাম এবং ৫০০ পরিবার কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসনের জন্য সম্মতি দিয়েছিলাম৷ কিন্তু এখন দেখা যাচ্ছে, ৫,০০০ ব্রু শরণার্থী পরিবারকে কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসনের প্রস্তুতি চলছে৷


তিনি বলেন, ইতিমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে বিদ্যুৎ, পানীয় জল এবং স্বাস্থ্যবিধান দফতর দরপত্র আহ্বান করেছে৷ দরপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ১৯ নভেম্বর নির্ধারিত হয়েছে৷ তাতে স্পষ্ট, ত্রিপুরা সরকার প্রতিশ্রুতি খেলাপ করে কাঞ্চনপুর মহকুমাতেই ব্রু শরণার্থীদের পুনর্বাসন দিতে চাইছে৷ নাগরিক সুরক্ষা মঞ্চ-এর সভাপতি জানান, কাঞ্চনপুর মহকুমার মনু-ছৈলেংটা, গছিরামপাড়া, আনন্দবাজার, পুষ্পরামপাড়া, ভান্ডারিমা, নন্দিরাম এবং বিক্রমজয় পাড়ায় তাঁদের পুনর্বাসনে স্থান চিহ্ণিত করা হয়েছে৷ তাই কাঞ্চনপুরবাসীর স্বার্থ রক্ষায় আগামীকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছি, বলেন তিনি৷

রঞ্জিত নাথের দাবি, এখন এ-বিষয়ে প্রশাসনের সাথে কোনও আলোচনায় আগ্রহী নই আমরা৷ কারণ, আগামীকাল আগরতলায় পুনর্বাসন ইস্যুতে বৈঠক হবে৷ তাই, জেলাশাসক আধিকারিক পাঠিয়েছিলেন৷ কিন্তু, মুখ্যসচিব কিংবা মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানালে তবেই আমরা আলোচনায় রাজি৷ তিনি বলেন, আগামীকাল থেকে বাজার-হাট, দোকানপাট, যানবাহন চলাচল, সুকল-কলেজ, অফিস- আদালত সমস্ত কিছু বন্ধ থাকবে৷ জয়েন্ট মুভমেন্ট কমিটি কাঞ্চনপুর মহকুমাবাসীর কাছে ধর্মঘট সফল করার আহ্বান জানিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top