News Flash

  • Home
  • Uncategorized
  • নন্দননগরে গৃহবধূ নির্যাতন
Image

নন্দননগরে গৃহবধূ নির্যাতন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ নন্দননগরের নির্যাতিতা এক গৃহবধূ বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন৷নির্যাতিত গৃহবধূ অভিযোগ করেছেন তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রা৷ এ ব্যাপারে তিনি আগরতলা পশ্চিম মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন৷কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্ত স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে তিনি অভিযোগ করেছেন৷

নির্যাতিত গৃহবধূ আরো জানান গৃহবধূর বাপের বাড়ি থেকে ৫ লক্ষ টাকা পণ মিটিয়ে দেওয়া হয়েছিল৷কিন্তু তারপরও বাপের বাড়ি থেকে আরো টাকা পয়সা এনে দেওয়ার জন্য গৃহবধূর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হয়৷ বর্তমানে তার একটি সন্তান রয়েছে৷চাহিদা মতো টাকা এনে দিতে না পারায় তাকে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়৷শেষ পর্যন্ত বাধ্য হয়েই গৃহবধু তার বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন৷গৃহবধূর আরো অভিযোগ আইনে কোন সমস্যার সমাধান না হওয়ার আগেই তার স্বামী অপর এক যুবতীকে বিয়ে করে ফেলেছে৷ এ বিষয়টি পুলিশকে জানিয়েছেন তিনি৷ কিন্তু পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ৷অবিলম্বে অভিযুক্ত স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি জানিয়েছেন নির্যাতিতা এবং প্রতারিত ওই গৃহবধূ৷ ওই গৃহবধূকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top