News Flash

  • Home
  • Uncategorized
  • জয়নগরে নেশার ঠেক, পুলিশী অভিযানে উদ্ধার ব্রাউন সুগার
Image

জয়নগরে নেশার ঠেক, পুলিশী অভিযানে উদ্ধার ব্রাউন সুগার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পশ্চিম জয়নগরের একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ বাড়ির মালিক নেশা কারবারি আবু কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ঘটনার বিবরণ দিয়ে আগরতলা পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকার জানিয়েছেন তাদের কাছে সুনির্দিষ্ট খবর আসে পশ্চিম জয়নগর এলাকার আবুল কাশেমের বাড়িতে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার সহ অন্যান্য সামগ্রী মজুদ রয়েছে৷


সেই খবরের ভিত্তিতে আগরতলা পশ্চিম থানার পুলিশ তার বাড়িতে হানা দেয়৷ বাড়িতে হানা দিয়ে যথারীতি সাফল্য পেয়েছে পুলিশ৷তার বাড়ি থেকে প্রচুর পরিমাণ নেশাজাতীয় সামগ্রী ও ব্রাউন সুগার উদ্ধার হয়েছে৷ এছাড়া ১০০০ খালি কৌটা উদ্ধার হয়েছে৷এইসব খালি কৌটাতে ব্রাউন সুগার বিক্রি করা হতো বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি৷তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ এই সকালে আর কারা কারা জড়িত রয়েছে সে সম্পর্কে তথ্য উদ্ধারের জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে৷

তার কাছ থেকে নেশা বাণিজ্যের আরো তথ্য পাওয়া যেতে পারে বলে পুলিশের ধারণা৷ তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আরও বড় ধরনের সাফল্য পেতে পারে বলে আশাবাদী৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর শহরতলী ও সীমান্তবর্তী এলাকা গুলোতে সামগ্রী মজুদ গড়ে উঠেছে৷ এসব নেশা সামগ্রী প্রতিবেশী রাষ্ট্রেও বাংলাদেশে পাচার হচ্ছে৷রাজ্যের যুবসমাজ এসব নেশা গ্রহণ করে মারাত্মক প্রবণতার দিকে ধাবিত হচ্ছে৷রাজ্য সরকার এবং আরক্ষা প্রশাসন যখন রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গঠন করার প্রচেষ্টা চালাচ্ছে ঠিক সেই সময় এই প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা নতুন নতুন কৌশলে তাদের নেশা বাণিজ্য অব্যাহত রেখেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top