News Flash

  • Home
  • Uncategorized
  • পরাজয়ই কংগ্রেসের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, দলকে খোঁচা সিব্বলের

পরাজয়ই কংগ্রেসের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, দলকে খোঁচা সিব্বলের

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): ‘হারই কংগ্রেসের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে’ । বিহার বিধানসভা নির্বাচনে দলের মুখ থুবড়ে পড়াকে এভাবেই কটাক্ষ করলেন দলের বর্ষীয়ান নেতা তথা আইনজীবী কপিল সিব্বল।  একইসঙ্গে ফের একবার দলের খোলনলচে বদলেরও দাবি জানিয়েছেন তিনি ।


বিহার বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। মহাজোটের হারের দায় কার্যত কংগ্রেসের  উপরই চেপেছে। বিশেষ করে ভোটপ্রচারের সময় রাহুল গান্ধী সিমলায় ছুটি কাটাতে যাওয়ার বিষয়টি ভালভাবে নিতে পারনি কংগ্রেসের নিচুতলার কর্মী ও জোটসঙ্গীরা। এবার পরোক্ষভাবে সেই গান্ধী পরিবারের বিরুদ্ধেই তোপ দাগলেন আইনজীবী নেতা কপিল সিব্বল। কংগ্রেসের বর্ষীয়ান নেতা কপিল সিব্বল দাবি জানিয়েছেন, ‘বিহারের মানুষ নীতিশ সরকারের বিকল্প হিসেবে কংগ্রেসকে নয়, আরজেডি-কেই বেছেছেন। বিকল্প হিসেবে আর কংগ্রেসকে ভাবছে না বিহারের মানুষ’।

তিনি অভিযোগ করেছেন, ‘গুজরাটে লোকসভা উপনির্বাচনে আমরা কোন আসন পাইনি। অন্যদিকে উত্তর প্রদেশে আবার কোন কোন স্থানে ২ শতাংশেরও কম ভোট পেয়েছি আমরা। মনোনীত প্রার্থীদের থেকে কেন জিজ্ঞেসা করা হচ্ছে না, যে আমরা ধীরে ধীরে কেন নির্বাচনে দুর্বল হয়ে পড়ছি?’


তাঁর কথায়, “গত ছ’বছরে কংগ্রেস যদি আত্মসমালোচনা না করতে পেরে থাকে. তাহলে এখন আর তা সম্ভব নয়। কোথায় ভুল হচ্ছে, কোথায় সমস্যা রয়েছে কংগ্রেস সবটাই জানে। শুধু সেগুলো মেনে নিতে রাজি নয় তাঁরা।” রাজনৈতিক মহলের মতে, সিব্বল এই মন্তব্যে পরোক্ষভাবে গান্ধী পরিবারের নেতৃত্বের সমালোচনা করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top