News Flash

  • Home
  • Uncategorized
  • সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর
Image

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৫ নভেম্বর (হি. স.): ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রধান মহীরুহ সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার প্রধানমন্ত্রী দফতর থেকে জারি করা শোক বার্তায় জানানো হয়েছে, ‘ভারতের বাংলা অভিনয় জগতের কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ শোকবার্তায় আরও জানানো হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্মৃতিচারণা করতে গিয়ে শেখ হাসিনা জানিয়েছেন, প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতের এক বিশাল শূন্যতা সৃষ্টি হল। সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’ সৌমিত্র চট্টোপাধ্যায় পরিবারবর্গের প্রতি সমবেদনা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এদিন রবীন্দ্রসদন চত্বরে বাংলা সংস্কৃতির কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহে পুষ্পর্ঘের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ উপ হাইকমিশনের প্রথম সচিব(প্রেস) মোফাকখারুল ইকবাল।


 উল্লেখ করা যেতে পার্‌ ৮৫ বছর বয়সে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অপুর সংসার থেকে শুরু করে অরণ্যের দিনরাত্রি। ঝিন্দের বন্দী থেকে কোনি। শাখা-প্রশাখা থেকে গণশত্রু। দেখা থেকে ময়ূরাক্ষী। চলচ্চিত্র নামক শিল্পটির প্রতিটি আঙ্গিকে নিজের নিষ্ঠাবান অভিনয়ের মাধ্যমে অবিনশ্বর স্বাক্ষর রেখে গিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চে দাপিয়ে অভিনয় করেছেন। আবৃত্তিকার, বাচিকশিল্পী, কবি সহ শিল্পভাবনার সবদিকেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন তিনি। এমনকি ভালো ছবিও আঁকতে পারতেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top