News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পৃথক স্থানে ফাঁসিতে ও আগুনে মৃত্যু দুই নাবালিকের
Image

রাজ্যে পৃথক স্থানে ফাঁসিতে ও আগুনে মৃত্যু দুই নাবালিকের

আগরতলা, ১৩ নভেম্বর (হি.স.)৷৷ একইদিনে পৃথক স্থানে দুটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হলেন ত্রিপুরাবাসী৷ মোবাইল গেম খেলার জন্য বাড়ি থেকে কাউকে না জানিয়ে ৫০০ টাকা নেওয়ায় ভয়ে এক নাবালক শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে৷ অন্যদিকে, খেলার ছলে নয় বছরের এক শিশুকন্যা গলায় গামছা জড়িয়ে যাওয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে৷


ফ্রি ফায়ার মোবাইল গেমের জন্য আজ শুক্রবার এক নাবালক প্রাণ হারিয়েছে৷ আগরতলার ভাটি অভয়নগর এলাকার বাসিন্দা সাধন দাসের নাবালক ছেলে শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে৷ মৃত্যুর আগে ওই নাবালক নিজেই জানিয়েছে, গেম খেলার জন্য বাড়িতে কাউকে না জানিয়ে ৫০০ টাকা এনেছিলাম৷ ওই বিষয়টি বাড়িতে জানাজানি হওয়ার ভয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছি৷ নাবালকের দেওয়া বয়ান অনুযায়ী, তারা চার ভাই-বোন৷ ভাটি অভয়নগরে তারা ভাড়া থাকে৷ গেম খেলার জন্য ৫০০ টাকা নিয়ে গিয়েছিল৷ পরে কাজটি ভুল হয়েছে বুঝতে পেরেছে৷ তবে বাড়িতে বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে৷

ওই নাবালক জানিয়েছে, দমকল কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন৷ চিকিৎসকদের বক্তব্য, আগুন লেগে ওই নাবালকের শরীরের গভীর ক্ষত হয়েছে৷ ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি৷ মোবাইল গেমের জন্য কোনও নাবালকের করুণ পরিণতি ত্রিপুরায় সম্ভবত প্রথম৷
এদিকে, খেলার ছলে গলায় ফাঁস লেগে তৃতীয় শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ খোয়াই জেলায় কল্যাণপুর থানা এলাকায় বাগানবাজারে সংঘটিত ওই ঘটনায় শিশু কন্যার পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসী বাকরুদ্ধ হয়ে পড়েছেন৷ পুলিশ জানিয়েছে, বাগানবাজার এলাকার বাসিন্দা খোকন দাসের মেয়ে জুলি দাস (৯) আজ বাড়িতেই গামছা নিয়ে খেলা করছিল৷ হঠাৎ গামছা গলায় জড়িয়ে যায়৷ তাতে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে৷


পরিবারের সদস্যরা তাকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সন্দীপ চক্রবর্তী তাকে মৃত বলে ঘোষণা করেন৷ খোকন দাস জানিয়েছেন, স্নান করে ঘরেই তার মেয়ে খেলা করছিল৷ তখন বাড়িতে সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন৷ ফলে কখন তার গলায় গামছা জড়িয়ে গেছে কেউ টের পাননি৷ পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে দেওয়া হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top