News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুকে শ্রদ্ধার্ঘ্য লোকসভার অধ্যক্ষের
Image

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুকে শ্রদ্ধার্ঘ্য লোকসভার অধ্যক্ষের

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি. স.): ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ১৩১ তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সংসদ ভবনের সেন্ট্রাল হলে গিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী তৈলচিত্রে মাল্যদান করেন লোকসভার অধ্যক্ষ। 

এর আগে টুইট বার্তায় জহরলাল নেহেরুর জন্ম জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। অন্যদিকে বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, শশী থারুর, জয়রাম রমেশ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী স্মরণে। কিংবদন্তির স্বাধীনতা সংগ্রামী তথা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্ম জয়ন্তী গোটা দেশজুড়ে শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top