News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন পদে প্রায় আট হাজার সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের : মুখ্যমন্ত্রী
Image

বিভিন্ন পদে প্রায় আট হাজার সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের : মুখ্যমন্ত্রী

আমবাসা, ১৩ নভেম্বর (হি. স.)৷৷ বিভিন্ন পদে প্রায় ৮ হাজার সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ পাশাপাশি, বনকে কেন্দ্র করে বনাঞ্চলে বসবাসকারী মানুষের জীবন জীবিকার সুযােগ সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ বন দপ্তরের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে৷ মূল উদ্দেশ্য বনবাসী মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং পরিবেশকে রক্ষা করা৷ আজ ধলাই জেলায় আমবাসার চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে ইন্দো-জার্মান ডেভেলপমেন্ট কপর্োরেশন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


বন দপ্তরের উদ্যোগে এবং ধলাই জেলা প্রশাসনের সহযােগিতায় আয়ােজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রীদেব আরও বলেন, ২৮০ কোটি টাকার এই প্রকল্পটির গুরুত্ব অনেক৷ কারণ এই প্রকল্পটি হলাে পরিবেশ দূষণ থেকে মুক্তি দেওয়ার প্রকল্প৷ তিনি বলেন, বন জীবনদায়ী অক্সিজেন দেওয়ার পাশাপাশি নদী তীরের ভাঙ্গন রােধ, পাহাড়ি এলাকায় ভূমিক্ষয় রােধ করে, শুকিয়ে যাওয়া নদীগুলিকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে৷ পাশাপাশি বনজ এলাকায় বসবাসকারী জনসাধারণের রােজগারের সুযােগ তৈরি করতে এই প্রকল্পটি সহায়ক ভূমিকা নেবে৷ তিনি বলেন, বনজ সম্পদকে ব্যবহারের মাধ্যমে জীবিকা নির্বাহের সুযােগ করে দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে নিয়মাবলীর সরলীকরণ করা হয়েছে৷ অধিক বনায়নের লক্ষ্যে এবং মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানাের জন্য বন দপ্তরের উদ্যোগে গড়ে ওঠা নার্সারির প্রতিটি চারা গাছ মাত্র এক টাকার বিনিময়ে জনগণের কাছে বিক্রি করা হচ্ছে৷


মুখ্যমন্ত্রী বলেন, ধলাই জেলার সার্বিক উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে৷ এই জেলায় একটি মেডিক্যাল কলেজ গড়ে তােলার জন্যও উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এজন্য জেলার জনগণকে কোনও আন্দোলন করতে হয়নি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের ভাবনাকে পাথেয় করেই ধলাই জেলায় মেডিক্যাল কলেজ গড়ে তােলা হবে৷ তাঁর দাবি, বর্তমান সরকার উদার মানসিকতা নিয়ে কাজ করছে৷ প্রধানমন্ত্রী আবাস যােজনা থেকে শুরু করে ই-পিডিএস, সামাজিক ভাতা ইত্যাদি সর্বক্ষেত্রেই কিভাবে জনগণকে সরকারি সুবিধা আরও বেশি করে দেওয়া যায় সেই লক্ষ্যেই সরকার কাজ করছে৷ তাঁর আরো দাবি, সরকারি চাকরি দেওয়া হচ্ছে৷ শিক্ষক পদের পাশাপাশি ডাই ইন হারনেসেও ইতিমধ্যে বেশ কিছু চাকরি দেওয়া হয়েছে৷ চুক্তিবদ্ধ, আউটসাের্সিং পদ্ধতিতেও চাকরি দেওয়া হয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন পদে প্রায় ৮ হাজার সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ এমপ্লয়মেন্ট সার্ভিসেস ও ম্যানপাওয়ার প্ল্যানিং দপ্তরের মাধ্যমে চার হাজার পদে এবং শিক্ষক পদে প্রায় ৪ হাজার চাকরি দেওয়া হবে৷ তাঁর দাবি, জার্মানির সাথে ভারতের সুসম্পর্ক দীর্ঘদিনের৷ জার্মানির সহায়তায় ২৮০ কোটি টাকার এই প্রকল্পটি ত্রিপুরায় বাস্তবায়ন করার জন্য তিনি জার্মান সরকারকে ধন্যবাদ জানান৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top