News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম
Image

করোনা আক্রান্ত বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম

ঢাকা, ১৪ নভেম্বর (হি. স.) :  প্রাণঘাতী করোনাভাইরাসে এবার আক্রান্ত বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম। গত বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। করোনায় আক্রান্ত হলেও আপাতত বাড়িতেই সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। মারণ ভাইরাসে আক্রান্ত হলেও শারীরীক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত আওয়ামি লিগের সংসদ সংদস্য আয়েন উদ্দিন।

রাজশাহী-৬ আসনের (বাঘা-চারঘাট) সংসদ সদস্য তথা বিদেশ মন্ত্রী শাহরিয়র আলমের করোনায় আক্রান্তের খবরে অনুরাগী ও আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তাঁর সুস্থতা চেয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিশেষ প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে। সংসদ সদস্যের আরোগ্য কামনায় বিশেষ পুজো-অর্চনাও করছেন স্থানীয় হিন্দুবাসিন্দারা। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনায়  আক্রান্ত হয়ে ১৪ জন মারা গিয়েছেন। করোনায় এখনও পর্যন্ত বলি হলেন ৬ হাজার ১৭৩ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন, আরও এক হাজার ৫৩১ জন। ফলে দেশে মোট শনাক্ত রুগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জনে। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৪৬২ জন। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হলেন ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top