News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের সীমানা রক্ষা করার থেকে বিশ্বের কোন শক্তি ভারতীয় সেনাবাহিনীকে আটকাতে পারবে না : প্রধানমন্ত্রী
Image

দেশের সীমানা রক্ষা করার থেকে বিশ্বের কোন শক্তি ভারতীয় সেনাবাহিনীকে আটকাতে পারবে না : প্রধানমন্ত্রী

জয়সলমের, ১৪ নভেম্বর (হি. স.): সীমান্ত রক্ষা করার থেকে ভারতের বীর সৈনিকদের বিশ্বের কোন শক্তি আটকাতে পারবে না। শনিবার দীপাবলির দিন রাজস্থানের জয়সলমেরের লঙ্গেওয়ালায় সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করার সময় এই কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার লঙ্গেওয়ালা দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সেনা জওয়ানদের উদ্দেশ্যে জানিয়েছেন, সকল দেশবাসীর পক্ষ থেকে আপনাদের দীপাবলির শুভেচ্ছা জানাতে আমি এখানে এসেছি। আপনাদের সকলকে দীপাবলির আন্তরিক শুভকামনা। বিশ্বের কোন শক্তি ভারতের সেনা জওয়ানদের সীমান্ত রক্ষা করার থেকে আটকাতে পারবে না। দেশ খুশি এবং আপনাদের জন্যই আমরা উৎসব উদযাপন করতে পারছি। হিম শৈলের চূড়া থেকে মরুভূমি। গভীর সমুদ্র থেকে ঘন জঙ্গল আপনারা সর্বদা দেশকে রক্ষা করে চলেছেন। আপনাদের মুখে হাসি দেখলে আমি তৃপ্ত হই। ভারতীয় সেনা জওয়ানরা নিজেদের সাহসিকতা দিয়ে সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে জয় করেছে। যখনই যুদ্ধ এবং বীরত্বের ইতিহাস নিয়ে চর্চা করা হবে লঙ্গেওয়ালার যুদ্ধ স্মরণীয় হয়ে থাকবে। বীর জওয়ানদের সাহসিকতাকে কুর্নিশ জানাই। ১৩০ কোটি ভারতীয় আপনাদের পাশে রয়েছে। ভারতবাসী আপনাদের জন্য গর্বিত। বিশ্বজুড়ে আন্তর্জাতিক সহযোগিতা বেড়ে গিয়েছে। কিন্তু ভুলে গেলে চলবে না নিরাপদ থাকার জন্য সর্তকতা। আনন্দের জন্য সচেতনতা। দক্ষতা এবং বিজয়কে শক্তি জুগিয়ে চলার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আজ গোটা বিশ্ব বুঝতে পেরেছে ভারত কোন মূল্যে পিছপা হবে না। আপস করবে না। সেনাবাহিনীর জন্য দেশ সুরক্ষিত। সেনা জওয়ানদের জন্যই ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। অষ্টাদশ শতাব্দীর ভাবনা চিন্তা হচ্ছে বিস্তারবাদ। যারা আজও এই ভাবনা নিয়ে এগিয়ে চলেছে তারা আদতে মানসিক ভারসাম্যহীন। ভারত কঠোরভাবে এই চিন্তার বিরুদ্ধাচরণ করে এসেছে। 

 উল্লেখ করা যেতে পারে এ বছর পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় সেনা জওয়ান বীরত্বের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছিল। শীত পড়ে গেলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top