News Flash

  • Home
  • Uncategorized
  • চুরাইবাড়িতে ধৃত কেনিয়ার নারী ও পুরুষ
Image

চুরাইবাড়িতে ধৃত কেনিয়ার নারী ও পুরুষ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৩ নভেম্বর৷৷ অসম -ত্রিপুরা সীমান্তের অসম চুড়াইবাড়িতে আটক মহিলা ও পুরুষ সহ দুই বিদেশি নাগরিক৷ গতকাল সন্ধ্যা নাগাদ আগরতলা থেকে গুয়াহাটিগামি নৈশ বাসে অসমে প্রবেশের মুখে এই দুই বিদেশী নাগরিক অসম চুড়াইবাড়ি ওয়াচপোষ্ট পুলিশের হাতে ধরা পড়েন৷ এ মর্মে চুরাইবাড়ি ওয়াচ পোষ্টের ইনচার্জ জানান,বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ আগরতলা শহর থেকে গুয়াহাটি অভিমুখে আসা যাত্রীবাহী নৈশ বাসে রুটিন তল্লাশিতে এই দুই বিদেশি নাগরিককে আটক করা হয়৷উক্ত যাত্রীবাহী বাসের নম্বর হল এএস-২৫সিসি-৮৬৫৮৷


ধৃতদের মধ্যে একজন হলো ওলাডিপুপো(৪০)এবং অন্যজনের নাম রুত রিয়েল এনডিসি(২৫)৷ এদের মধ্যে ওলাডিপুপো সেনেগালের বাসিন্দা আর মহিলা এনডিসি কেনিয়ার বাসিন্দা৷পুলিশি তল্লাশিতে তাদের কাছ থেকে তাদের দেশের পাসপোর্ট ও বাংলাদেশি ভিসা পাওয়া গেলেও ওদের কাছে ভারতে ভ্রমণের কোনো বৈধ ভিসা ছিল না৷
তাছাড়া অসম পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও জানতে পারে যে তারা বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে৷ইতিমধ্যে তারা বাংলাদেশ সহ কুয়েত ও কাতার ভ্রমণ করে ভারতে প্রবেশ করেছে৷তবে তাদের ভাষার ভিন্নতার জন্য পুরো তথ্য সংগ্রহ করতে পারেনি পুলিশ৷তবে আটক মহিলাটি ইংরাজীতে কিছু কিছু কথা বলতে পারায় এসব তথ্য সংগ্রহ করা গেছে৷

এ সংবাদ লেখা পর্য্যন্ত ধৃতরা অসম পুলিশের হেফাজতে থাকার খবর পাওয়া গেছে৷এদিকে ঘনঘন বিদেশি নাগরিক বৈধ নথি না থাকা সত্ত্বেও ভারতে ভ্রমণ কালে অসম চুড়াইবাড়ি পুলিশের হাতে আটক হওয়ার খবরে স্থানীয় সচেতন মহল উষ্মা প্রকাশ করছেন৷একিসাথে অনেকে ত্রিপুরা পুলিশ সহ সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ বাহিনীর ভুমিকা নিয়ে প্রশ্ণ তুলতে শুরু করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top