News Flash

  • Home
  • Uncategorized
  • রামনগরে ফের সোনার চেইন ছিনতাই, চাঞ্চল্য
Image

রামনগরে ফের সোনার চেইন ছিনতাই, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের রামনগর সাত নম্বর রোডে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন এবং মোবাইল ছিনতাই করেছে ছিনতাইকারীরা৷
অবশ্য স্থানীয় জনগণ ছিনতাইকারীকে সাথে সাথে আটক করতে সক্ষম হয়েছেন৷ ছিনতাইকারীকে আটক করে উত্তেজিত জনতা গণপ্রহার দেন৷ গণ প্রহার দিয়ে তাকে গাছের সাথে বেঁধে রাখা হয়৷ শুধু তাই নয় তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে৷ তারপর খবর দেওয়া হয় পুলিশকে৷

খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে সেখান থেকে ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ গণপ্রহারে ছিনতাইকারী জখম হওয়ায় তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷ তার বিরুদ্ধে পশ্চিম থানায় সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে৷ এসব ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকায় সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়েছেন৷ আগরতলা শহর ও শহরতলীর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও এ ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় আরক্ষা প্রশাসনের কর্মকর্তারা রীতিমতো চিন্তায় পড়েছেন৷ পুলিশি টহল বাড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top