News Flash

  • Home
  • Uncategorized
  • আখাউড়া সীমান্তে দীপাবলি উৎসব মাতল বিএসএফ ও বিজিবির, জ্বালিয়েছে মোমবাতি
Image

আখাউড়া সীমান্তে দীপাবলি উৎসব মাতল বিএসএফ ও বিজিবির, জ্বালিয়েছে মোমবাতি

আগরতলা, ১৩ নভেম্বর (হি.স.)৷৷ আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির আদান-প্রদান করলেন দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী৷ আজ শুক্রবার আগরতলার আখাউড়া চেকপোস্টে জিরো লাইনে দুই সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা মোমবাতি লাগিয়েছেন৷ বিএসএফ আজ বিজিবি-র হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়েছে৷ এভাবেই দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতি চেয়েছেন তাঁরা৷


প্রতি বছরের মতো এ-বারও আগরতলার আখাউড়া সীমান্তে দীপাবলি উদযাপনের আয়োজন করেছে বিএসএফ৷ দীপাবলি-র প্রাক-সন্ধ্যায় প্রতি বছর বিএসএফ জওয়ানরা মোমবাতি জ্বালিয়ে চারিদিক আলোকিত করেন৷ এই আলোর উৎসবে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবিও যোগ দেষ৷ সন্ধ্যা নেমে আসার পর সীমান্তে জিরো লাইনে দুই বাহিনীর জওয়ানরা মিলে মোমবাতি জ্বালিয়েছেন৷

দীপাবলি উপলক্ষ্যে আজ বিএসএফ ১২০ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডেন্ট ইন্সপেক্টর রাজকুমার বিজিবি জওয়ানদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়েছেন৷ এদিন বিজিবি-র আখাউড়া কোম্পানি কমান্ডেন্ট মহম্মদ আলম বলেন, আলোর উৎসব দীপাবলিতে আমরাও শামিল হয়েছি৷ দুই দেশের মধ্যে সম্পর্কের আরও উন্নতির পাশাপাশি সকলের মঙ্গল কামনা করেছি আমরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top