News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৪৪৬৮৪
Image

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৪৪৬৮৪

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি. স.): উৎসবের মরসুমে করোনার বাড়বাড়ন্ত অব্যাহত গোটা ভারতজুড়ে। বিগত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৮৪। নিহত ৫২০। সুস্থ হয়ে উঠেছে ৪৭ হাজার ৯৯২ বলে শনিবার সকালে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে। 

 ভারতে বর্তমানে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ লক্ষ ৭৩ হাজার ৪৭৯। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সর্বমোট ১ লক্ষ ২৯ হাজার ১৮৮। সুস্থ হয়ে উঠেছে ৮১ লক্ষ ৬৩ হাজার ৫৭২। ভারতে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৮০ হাজার ৭১৯। করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৫৮৩। সুস্থ হয়ে উঠেছে ১৬ লক্ষ ০৫ হাজার ০৬৪। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৬৮২। কর্ণাটকে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৮৯। সুস্থ হয়ে উঠেছে ৮ লক্ষ ১৪ হাজার ৯৪৯। মৃত্যু হয়েছে ১১ হাজার ৪৭৪। দিল্লিতে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ১১৬। নিহত ৭ হাজার ৩৩২। সুস্থ হয়ে উঠেছে ৪ লক্ষ ১৬ হাজার ৫৮০। 

 জাতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে ১৩ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ১২ কোটি ৪০ লক্ষ ৩১ হাজার ২৩০ পরীক্ষা করা হয়েছে। শুধুমাত্র ১৩ নভেম্বর, শুক্রবার করোনা পরীক্ষা করা হয়েছে ৯ লক্ষ ২৯ হাজার ৪৯১।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top