News Flash

  • Home
  • Uncategorized
  • ভোকাল ফর লোকাল : স্থিানীয় সংস্থাকে অগ্রাধিকারে মন্ত্রিসভায় একগুচ্ছ সিদ্ধান্ত
Image

ভোকাল ফর লোকাল : স্থিানীয় সংস্থাকে অগ্রাধিকারে মন্ত্রিসভায় একগুচ্ছ সিদ্ধান্ত

আগরতলা, ১২ নভেম্বর (হি.স.)৷৷ ত্রিপুরার স্থানীয় সংস্থাগুলিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে রাজ্য মন্ত্রিসভা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোকাল ফর লোকালের যে স্লোগান দিয়েছেন, সে অনুসারেই ত্রিপুরা মন্ত্রিসভায় স্থানীয় উদ্যোগকে অগ্রসর করতে নীতি গৃহীত হয়েছে৷ এক ফেসবুক বার্তায় এ-কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


তিনি বলেন, রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে, যে কোনও স্থানীয় সংস্থা টেন্ডারে অংশ নিতে পারবে৷ মোট টেন্ডার মূল্যের ২৫ শতাংশ সঙ্গতি থাকলে তাদের আর্থিক এবং অভিজ্ঞতা সংক্রান্ত মাপকাঠি শিথিল করা হবে আনুপাতিক হারে৷ তাঁর দাবি, ত্রিপুরায় নতুন পণ্য উতাতদন হলে তা তুলে ধরতে রাজ্য সরকার উদ্যোগ নেবে৷ মোট উতানদিত পণ্যের ১০ শতাংশ সংরক্ষিত করে সেই উদ্যোগকে উতাদহিত করবে ত্রিপুরা সরকার৷ পূর্বের কোনও অভিজ্ঞতা না থাকলেও যে কোনও স্থানীয় সংস্থা ট্রায়াল টেন্ডারে অংশ নিতে পারবে৷


মুখ্যমন্ত্রী বলেন, দরপত্রের মূল্যের বাইরে অতিরিক্ত পণ্য বিদ্যমান স্থানীয় সরবরাহকারীকে দেওয়া হবে৷ এই প্রক্রিয়ায় স্থানীয় সরবরাহকারীদের যদি কোনও অভিযোগ থাকে তা সমাধানের জন্য অর্থ সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে৷ সংশ্লিষ্ট কমিটি ৩০ দিনের মধ্যে অভিযোগগুলির নিষ্পত্তি করবে৷ মুখ্যমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, স্থানীয় পণ্যের প্রতি সমর্থন জানানোর এটাই শ্রেষ্ঠ সময়৷ আমাদের লক্ষ্য আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা৷ সেই লক্ষ্য নিয়েই অগ্রসর হচ্ছে রাজ্য সরকার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top