News Flash

  • Home
  • Uncategorized
  • পাক হামলায় অশান্ত নিয়ন্ত্রণরেখা, বারামুল্লায় শহিদ বিএসএফ জওয়ান
Image

পাক হামলায় অশান্ত নিয়ন্ত্রণরেখা, বারামুল্লায় শহিদ বিএসএফ জওয়ান

শ্রীনগর, ১৩ নভেম্বর (হি.স.): পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় ফের অশান্ত হয়ে উঠল নিয়ন্ত্রণরেখা। শুক্রবার জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা, কুপওয়ারা এবং বারামুল্লা জেলার তিনটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ করে হামলা চালাল পাকিস্তানি সেনা। প্রথমে শুক্রবার দুপুরে বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরের ইজমার্গ এলাকায় সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে পাক সেনা। কিছু সময়ের মধ্যেই কুপওয়ারা জেলার কেরান সেক্টরেও কয়েক রাউন্ড গুলি চালায় পাক সেনা। কেরান সেক্টরের নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহজনক গতিবিধিও নজরে আসে। যদিও, জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।


ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরেও হামলায় চালায় পাক সেনা। বারামুল্লা জেলায় পাক হামলায় শহিদ হয়েছেন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন সব-ইন্সপেক্টর। শহিদ সাব-ইন্সপেক্টরের নাম রাকেশ দোভাল। তাঁর বাড়ি উত্তরাখণ্ডের ঋষিকেশের গঙ্গা নগরে। এদিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সাওজিয়ানেও সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করে পাক সেনা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top